দেশে করোনায় অ্যাক্টিভ কেস নিয়ে উদ্বেগ বাড়ছে, গত ২৪ ঘণ্টায় কোভিডের বলি ১১৩ জন
দেশে দৈনিক করোনা আক্রান্ত লাগাতার ১৫ হাজারের বেশি হতে দেখা যাচ্ছে। মৃতের সংখ্যাও বেশ কয়েকদিন ধরে উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার শিকার হয়ে মৃত্যু হয়েছে ১১৩ জনের। করোনার জেরে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় ১৬,৮৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে মুক্তি পেয়েছেন ১৩,৮১৯ জন। দেশে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১,১১,৭৩৭৬১ জন। করোানা থেকে মোট মুক্তি পেয়েছেন ১,০৮,৩৯,৮৯৪ জন। করোনায় মৃতের সংখ্যা ১,৫৭,৫৪৮ জন। এদিকে, স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে দেশে করোনায় অ্যাক্টিভ কেস রয়েছে ১৭৬৩১৯ জন।
এদিকে টিকাকরণের পরও দেশে নিস্তার মিলছে না করোনার কামড় থেকে।গতকাল বৃহস্পতিবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৪০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন দেশজুড়ে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৩১ জন করোনা মুক্ত হয়েছেন। অন্যদিকে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮৪ জন মারা গিয়েছে দেশে। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই তথ্যই জানা গিয়েছে।
প্রসঙ্গত গতকালই ১৫ হাজারের গণ্ডি পেরিয়ে এক লাফ ১৭ হাজারের আক্রান্তের গণ্ডিতে পা রাখে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে আজ করোনার রিপোর্ট বলছে দেশে মোট করোনা ভ্যাকসিনেশনের সংখ্যা ১৮০০৫৫০৩ জন।












Click it and Unblock the Notifications