অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নাম পরিবর্তন! চিনের পদক্ষেপে কড়া বিবৃতি ভারতের
অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নাম পরিবর্তন করেছে চিন। আবারও চিনের এই পদক্ষেপ ভালোভাবে নিচ্ছে না ভারত। ভারত চিনের এই নাম পরিবর্তনকে প্রত্যাখ্যান করেছে। বারতের বিদেশমন্ত্রক সাফ জানিয়ে দিয়েছেন চিনের এই ধরনের পদক্ষেপ বাস্তবতাকে পরিবর্তন করবে না।

অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করেছে বেজিং। কিন্তু এই ধরনের পদক্ষেপগুলি বাস্তবতাকে পরিবর্তন করবে না। উত্তর-পূর্ব রাজ্যটি দেশের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে। চিন শত চেষ্টা করলেও অরূণাচল প্রদেশের ওই স্থানগুলি নিজেদের করতে পারবে না।
২০১৭ সালের এপ্রিল মাসে ৬টি স্থানের নাম পরিবর্তন করে চিন। তারপর ২০২১ সালের ডিসেম্বরে চিন আরও ১৫টি স্থানের নাম পরিবর্তন করে। এরপর ২০২৩ সালের এপ্রিলে তৃতীয়বারের মতো চিন অরুণাচলপ্রদেশে একতরফাভাবে জায়গার নাম পরিবর্তন করল।
অরুণাচল প্রদেশের স্থানগুলির নাম পরিবর্তনের কড়া প্রতিক্রিয়ায় দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি বলেন, "আমরা এই ধরনের রিপোর্ট দেখেছি। চিনের এই ধরনের চেষ্টা প্রথমবার নয়। আমরা এটা সরাসরি প্রত্যাখ্যান করছি। অরুণাচলপ্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই ছিল, আছে এবং থাকবে।"
অতীতেও ভারত অরুণাচলপ্রদেশের স্থানগুলির এই ধরনের নামকরণ প্রত্যাখ্যান করেছিল। উত্তর-পূর্ব রাজ্যটি দেশের একটি অবিচ্ছেদ্য অংশ। রবিবার চিনের বেসামরিক মন্ত্রণালয়ের জারি করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে নাম পরিবর্তনের কথা জানানো হয়েছে।
বিবিৃতিতে বলা হয়েছে- "ভৌগলিক নাম পরিচালনার বিষয়ে স্টেট কাউন্সিল অর্থাৎ চিনের মন্ত্রিসভার প্রাসঙ্গিক প্রবিধান অনুসারে আমাদের মন্ত্রক দক্ষিণ তিব্বতের কিছু ভৌগলিক নাম পরিবর্তন করেছে।" সোমবার চিনের ট্যাবলয়েড গ্লোবাল টাইমস রিপোর্ট করেছে এই নাম পরিবর্তন সংক্রান্ত।
চিনের বেসামরিক মন্ত্রণালয় জানিয়েছেন, দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা, পাঁচটি পর্বত শৃঙ্গ এবং দুটি নদী-সহ নাম পরিবর্তন করা স্থানগুলির নাম পরিবর্তন করা হয়। এটি স্থানের নাম এবং তাদের অধীনস্থ প্রশাসনিক জেলার বিভাগ তালিকাভুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চাইনিজ এই নাম পরিবর্তনের কথা জানিয়েছে। অ্যাকাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের অধীনে চিনা বর্ডারল্যান্ড স্টাডিজ ইনস্টিটিউটের ঝাং ইয়ংপানকে উদ্ধৃত করে চিনের সরকারি সংবাদমাধ্যম বলেছে, পরিবর্তিত নামগুলিকে মানসম্মত করার পদক্ষেপ চিনের সার্বভৌমত্বের মধ্যে পড়ে।
চিনের এই নাম পরিবর্তনের উদ্যোগ ভারত ভালোভাবে নিচ্ছে না। তাই কড়া বিবৃতি জারি করেছে। ভারতে ঢুকে ভারতের জায়গার নাম পরিবর্তনের এই চেষ্টাকে শক্ত হাতে দমন করা হবে বলেও জানিয়েছে ভারতের পররাষ্টমন্ত্রক।












Click it and Unblock the Notifications