গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক মৃত করোনায় ! লকডাউনের মধ্যে পরিসংখ্যান ঘিরে উদ্বেগ
লকডাউনের প্রথম ২১ দিনের সঙ্গে পার হতে চলেছে আরও ১৯ দিন। আর এরই মধ্যে ভারতে করোনায় মৃতের সংখ্যা আরও বেড়ে যেতে শুরু করল। এক দিনে দেশে মৃতের সর্বাধিক সংখ্যা এবার রেকর্ডে পৌঁছে গেল।

২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক মৃত
করোনার জেরে দেশে ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃতের পরিসংখ্যান উঠে আসছে। গত একদিনে দেশে ৬২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ১৫৪৩ জন মানুষের দেহে নতুন করে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে গত ২৪ ঘণ্টায়।

মৃত্যু মিছিল অব্যাহত
দেশে মৃত্যু মিছিল অব্যাহত। ৬২ জনের নতুন করে মৃত্যুর সঙ্গে সঙ্গে গোটা দেশে ৯৩৪ জনের মৃত্যুর খবর এসেছে। দেশে মোট ২৯৪৩৫ জনের দেহে করোনার সংক্রমণ ছড়িয়েছে বলে খবর।

করোনার জেরে বিশ্বের পরিস্থিতি কেমন?
বিশ্বের একাধিক জায়গায় ক্রমেই করোনার জেরে মৃত্যুর খবর আসছে। আমেরিকায় ১০ লাখ পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বে ৩০৬৪৮৩০ জনের আক্রান্ত হওয়ার খবর রয়েছে। মৃত্যু হয়েছে ২১১৬০৯ জনের।












Click it and Unblock the Notifications