ভারতের করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ১ লাখ ছুঁই ছুঁই! পরিসংখ্যানে ব্যাপক উদ্বেগ
করোনা পরিস্থিতিতে ক্রমেই দেশে উদ্বেগ আশঙ্কার মাত্রা বাড়তে শুরু করেছে। এদিন সেই উদ্বেগকে দ্বিগুণ করে দিল নয়া পরিসংখ্যান। দেশে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার পার করেছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্য়া। উল্লেখ্য, এই পরিসংখ্যানের সঙ্গে সঙ্গে ভারত ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছে এক দিনের করোনা আক্রান্তের সংখ্যায়। প্রসঙ্গত বিশ্বে ব্রাজিল দ্বিতীয় স্থানে রয়েছে মোট করোনা আক্রান্তের বিচারে।

পরিসংখ্যান একনজরে
উল্লেখ্য বিশ্বে এই মুহূর্তে ভারত তৃতীয় দেশ যারা ৪০ লাখের গন্ডি পার করেছে। ভারতে সর্বমোট ৪১ লাখ মানুষ এখন করোনা আক্রান্ত। লকডাউন গত ২৪ মার্চ থেকে শুরু হলেও, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের শেষে এসে এই পরিস্থিতি হওয়াতে উদ্বেগ আশঙ্কা গোটা দেশ জুড়ে।

গত ২৪ ঘণ্টা ভয়াবহ!
গত ২৪ ঘণ্টার হিসাবে দেখা গিয়েছে, করোনার জেরে ভারতে আক্রান্ত হয়েছেন ৯০, ৬৩৩ জন। মৃত্যু হয়এছে ১,০৬৫ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা যদিও কম, তবুও করোনার আক্রমণের হার ক্রমেই আশঙ্কা বাড়াচ্ছে।

মোট পরিসংখ্যান
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১, ১৩, ৮১২ জন। অ্যাকটিভ কেস রয়েছে ৮, ৬২,৩২০ জনের। সুস্থ হয়েছেন ৩১, ৮০, ৮৬৬ জন। মোট মৃতের সংখ্যা ৭০, ৬২৬ জন।

ভারতের করোনা পরিস্থিতি
ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। সবচেয়ে বেশি উদ্বেহ রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নিয়ে। এরপরই উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গের অবস্থান। তারপর রয়েছে বিহার ও তেলাঙ্গানা।












Click it and Unblock the Notifications