ডেল্টা আতঙ্কের মাঝে দেশে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ হাজারের উপর, পরিসংখ্যান একনজরে
ডেল্টা ভ্যারিয়েন্টের রমরমার মধ্যেই এদিন ভারতে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে করোনার জেরে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৩,৫০৯ জন আক্রান্ত হয়েছেন। ফলে ডেল্টার প্রবল রমরমার মধ্যেই দেশে এই পরিমাণ প্রবল করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে রীতিমতো উদ্বেগ শুরু হয়েছে। গতকালের রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১,৬৭৮জন। বেড়েেছ করোনার দৈিনক মৃত্যুর হারও। তারপর এদিনের রিপোর্টে কোন পরিসংখ্যান উঠে এসেছে, দেখা যাক।

উদ্বেগ বাড়াচ্ছে কেরল
এদিকে, প্রবলভাবে উদ্বেগ বাড়াতে শুরু করে দিয়েছে কেরলের বাড়বাড়ন্ত করোনা সংক্রমণ। সেদিক থেকে রীতিমতো করুণ পরিস্থিতি কেরলে। দেশের প্রায় ৫১ শতাংশ করোনা আক্রমণের কেস রয়েছে কেরলে। আর তার জেরে শনি ও রবিবার সেরাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষিত। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে, তাহলে কি কেরল থেকেই করোনার তৃতীয় স্রোত ছড়িয়ে পড়তে চলেছে।

দেশের কোভিড গ্রাফ
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার জেরে আক্রান্তের সংখ্যা ৪৩ , ৫০৯ জন রয়েছে। সেখানে কমেছে সুস্থতার সংখ্যা। ৩৮,৪৬৫ জন দেশে করোনা কাটিয়ে সুস্থ হয়েছেন শেষ একদিনে । প্রসঙ্গত, সুস্থতার সংখ্যা সেদিক থেকে দেশে আক্রান্তের থেকে কম। অ্যাকটিভ কেস লোড রয়েছে ৪,০৩,৮৪০ জনের।

দেশে সুস্থতার হার
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে আপাতত দেশে সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। বেসামাল করোনা পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে আইসিএমআর-এর রিপোর্ট। সেখানে বলা হয়েছে, মধ্যপ্রদেশে দেশের সবচেয়ে বেশি শতাংশের অ্যান্টিবডির সন্ধান মিলেছে সিরো সার্ভেতে। অন্যদিকে, সবচেয়ে কম অ্যান্টিবডির সন্ধান মিলেছে কেরলে।

টিকা ও ভারত
এদিকে, টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে একাধিক তথ্য সামনে এসেছে। রিপোর্টে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ লক্ষ ২৮ হাজার জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগামী মাসেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে শিশুদের টিকাকরণ নিয়ে তৎপর কেন্দ্র। তারই মাঝে টিকাকরণের ক্ষেত্রে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। এসেছে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের বাড়তি সাহায্য।












Click it and Unblock the Notifications