এক সপ্তাহের ব্যবধানে ভারতে করোনা কেস ৪০ শতাংশ বৃদ্ধি, কর্নাটক–কেরল–মহারাষ্ট্র নিয়ে উদ্বেগ
এক সপ্তাহের ব্যবধানে ভারতে করোনা কেস ৪০ শতাংশ বৃদ্ধি
দেশজুড়ে করোনা ভাইরাসের তৃতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। তার ওপর ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে করোনা কেস দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা কেস নথিভুক্ত হয়েছে ২.৫৫ লক্ষ এবং মহারাষ্ট্র ও কর্নাটক থেকেই অধিকাংশ করোনা কেস পাওয়া গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের সূত্রের খবর, রবিবার, ১৬ জানুয়ারি ভারতে নতুন কোভিড–১৯ কেস রিপোর্ট হয়েছে ২,৫৫,০২৫। গত সপ্তাহের চেয়ে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩.৭২ কোটিতে এবং করোনার সক্রিয় কেস অতিক্রম করেছে ১৬.২ শতাংশ।

মহারাষ্ট্র ও কর্নাটক নিয়ে উদ্বেগ বৃদ্ধি
দেশের মধ্যে মহারাষ্ট্রে ১৬ জানুয়ারি রেকর্ড ৪১,৩২৭টি করোনা কেস সনাক্ত হয়েছে, যা সব রাজ্যের চেয়ে সবচেয়ে বেশি। এরপরই রয়েছে কর্নাটক (৩৪,০৪৭) ও তামিলনাড়ু (২৩,৯৭৫)। এই পরিসংখ্যান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রাত ১০ টা পর্যন্ত পাওয়া বুলেটিনের ওপর ভিত্তি করে। যদিও ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ, ত্রিপুরা ও লাদাখ থেকে কোনও তথ্য আসেনি।

করোনা টিকাকরণের একবছর পূর্তি
রবিবার, ১৬ জানুয়ারি দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকাকরণের একবছর পূর্ণ করল। ১৬ জানুয়ারি পর্যন্ত দেশের জনসংখ্যার ৮৯.৪ শতাংশ একটি ডোজ এবং ৬৪.৪ শতাংশ উভয় ডোজ গ্রহণ করেছে। তবে পাঞ্জাব, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয় ও নাগাল্যান্ডে টিকাকরণ নিয়ে সামান্য উদাসীনতা দেখা গিয়েছে, এই রাজ্যগুলিতে ৫০ শতাংশের কম উভয় ডোজ গ্রহণ করেছে। অপরদিকে কর্নাটক, গুজরাত, সিকিম, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, লাক্ষাদ্বীপ ও হিমাচল প্রদেশে করোনার সম্পূর্ণ ডোজ পেয়েছে এমন জনসংখ্যা ৮০ শতাংশ অতিক্রম করেছে।

দেশের টিকাকরণের চিত্র
১৫-১৭ বছর বয়সীদের টিকাকরণ ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে ভারতে। রবিবার পর্যন্ত এই জনগোষ্ঠীর ৪৬.৫ শতাংশ তাদের প্রথম ডোজ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। এছাড়াও ১৬ জানুয়ারি পর্যন্ত, দেশজুড়ে ৯১ কোটি প্রথম ডোজ, ৬৫ কোটি দ্বিতীয় ডোজ ও ৪৩ লক্ষ বুস্টার ডোজ পেয়েছে ভারতে।

মৃত্যুর কোনও তীব্রতা নেই
১৬ জানুয়ারি ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩৮০ জনের, গত দশদিনের রেকর্ড করা গড় মৃত্যুর সংখ্যার চেয়ে যা সামান্যতম বেশি। যদিও কেরলে অতীতে ১৫০ জন মৃতের সংখ্যা রেকর্ড করার ফলে প্রাণহানির এই তীব্রতা দেখা গিয়েছিল। কেরলে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ১৫৮ জনের। এরপর রয়েছে পশ্তিমবঙ্গ (৩৬) ও মহারাষ্ট্র (২৯)।

কর্নাটকের করোনা চিত্র
১৫ জানুয়ারি ভারত জুড়ে করোনা টেস্ট করা হয় ১৬,৬৫,৪০৪ যার ফল দেখা যায় ১৬ জানুয়ারিতে। কর্নাটকে ১৬ জানুয়ারি নতুন কেস সনাক্ত হয়েছিল ৩৪,০৪৭, যার আগে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৭৪,৪৭০টি। টেস্ট পজিটিভিট হার দাঁড়িয়ে রয়েছে ১৯.২৯ শতাংশ। বর্তমানে রাজ্যজুড়ে ১.৯ লক্ষ সক্রিয় করোনা কেস রয়েছে। বেঙ্গালুরুর শহরাঞ্চলে ২১,০৭১ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এ রাজ্যে ১৬ জানুয়ারি কোভিড-১৯-এ মৃত্যু হয়েছে ১৩ জনের, এর মধ্যে ৫ জন বেঙ্গালুরুর। সামগ্রিকভাবে কর্নাটকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ৩৮,৪৩১-এ।

তেলঙ্গানা ও অন্ধ্রের পরিস্থিতি
তেলঙ্গানাতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২,০৪৭ জন এবং ১৬ জানুয়ারি ৩ জনের মৃত্যু হয়েছে। ১৫ জানুয়ারি ১,৯৬৩ আক্রান্তের সংখ্যা থেকে এদিন সামান্য বেড়েছে। অপরদিকে অন্ধ্রপ্রদেশে ১৬ জানুয়ারি সকালে করোনায় আক্রান্ত হয়েছে ৪,৫৭০ জন এবং একজনের মৃত্যু হয়েছে। টেস্ট পজিটিভিটি হার দাঁড়িয়ে রয়েছে ১৫.২ শতাংশে, যা গত ২৩১ দিনের তুলনায় সর্বোচ্চ। সক্রিয় করোনা কেসের সংখ্যা এ রাজ্যে ২৬,৭৭০টি। গত চারদিন ধরে রাজ্যে করোনা টেস্টের সংখ্যা হ্রাস পেতে দেখা গিয়েছে। করোনা টেস্টের নমুনাগুলি এই সময়ের মধ্যে ৪৭,০০০ থেকে ৩০,০০০ পর্যন্ত হ্রাস পেয়েছে।

কেরলে কোভিড–১৯ পরিস্থিতি
কেরলে কোভিড-১৯ গ্রাফ ক্রমশঃ ঊর্ধ্বমুখী, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ১৮,১২৩ টি নতুন কেস রিপোর্ট হয়েছে। এই সময়ের মধ্যে রাজ্যে ৫৯,৩১৪টি নমুনা টেস্ট হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের সক্রিয় করোনা কেস ১ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে এবং এখন তার সংখ্যা ১,০৩,৮৬৪। এর মধ্যে ৪,৪১৯ জন রোগীর হাসপাতালে চিকিৎসা চলছে। সরকারি ও বেসরকারি উভয় আইসিইউতে ভর্তি রয়েছে ৬৪৪ জন রোগী, যার মধ্যে ১৮১ জন ভেন্টিলেটর সাপোর্টে। ৯-১৫ জানুয়ারির সময়কালে নতুন করোনা কেস ১৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে সক্রিয় করোনা কেস বেড়েছে ১৪৪ শতাংশ। হাসপাতালে ভর্তি বেড়েছে ৩১ শতাংশ এবং একই সময়ের মধ্যে আইসিইউ বেডে রয়েছে ১৪ শতাংশ রোগী। রাজ্যে সামগ্রিকভাবে কোভিড-১৯ মৃতের সংখ্যা পৌঁছেছে ৫০,৮৩২-এ, যার মধ্যে সাম্প্রতিক মৃতের সংখ্যা ৮ এবং পূর্বের মৃতের সংখ্যা ১৫০ বলে সরকারিভাবে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications