ভারতে করোনা আক্রান্ত পেরোল ৭০ হাজার, সোমবারের থেকে কমল মৃত ও আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘন্টায় সারা দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬০৪ জনের। সোমবার এই সংখ্যাটা ছিল ৪২১৩। মৃত্যু হয়েছে ৮৭ জনের।
গত ২৪ ঘন্টায় সারা দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬০৪ জনের। সোমবার এই সংখ্যাটা ছিল ৪২১৩। মৃত্যু হয়েছে ৮৭ জনের। সব মিলিয়ে ১২ মে সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন থেকে দেখা যাচ্ছে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৭০৭৫৬-তে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২৯৩ জনের।

নতুন করে আক্রান্ত ৩৬০৪ জন
এদিন সকালের হেলথ বুলেটিনে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬০৪। যা সোমবারের থেকে ৬০৯ কম। সোমবার সকালে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৪২১৩ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৭০৭৫৬ জন। তবে তাঁদের মধ্যে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা ৪৬০০৮ জন।

করোনা মুক্তির সংখ্যাও বাড়ছে
সারা দেশে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২২৪৫৪ জন। সোমবার এই সংখ্যাটা ছিল ২০৯১৬ জন।

মৃত্যু হয়েছে ২২৯৩ জনের
গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। সোমবার মৃতের মোট সংখ্যা ছিল ২২০৬। মঙ্গলবার সতা বেড়ে হয়েছে ২২৯৩ জন।

বিভিন্ন দেশে সেকেন্ড ওয়েভ শুরু
বিভিন্ন দেশে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। বিধিনিষেধ তুলে নেওয়ার ফলে তা ঘটেছে বলে বলছেন বিশেষজ্ঞরা। এব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications