'বন্ধু' দেশ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মোদীর সমালোচনা! জবাব দিল দিল্লি

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কার্যত চিনরে আস্ফালন ও আগ্রাসনকে ঠেকাতে বহুবার অস্ট্রেলিয়ার মতো দেশকে পাশে পেয়েছে ভারত। এছাড়াও বহু ইস্যুতেও অস্ট্রেলিয়া ভারতকে সমর্থন জুগিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে নরেন্দ্র মোদীর বন্ধুত্বও বহুবার আলোচনায় এসেছে। সেই জায়গা থেকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মোদী সরকারের প্রবল সমালোচনা দেখা যায়। যার জবাব দিয়েছে দিল্লি।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে কী লেখা হয়?

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে কী লেখা হয়?

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে লেখা হয়, 'মোদীর নেতৃত্বে ভারত লকডাউনের বাইরে গিয়েছে আর প্রবেশ করেছে কোভিডের একটি অন্ধকার অধ্যায়ে।' ভারতকে মোদী 'কোভিড অ্যাপোক্যালিপ্স' এর দিকে নিয়ে গিয়েছে বলে দাবি করেছে ওই অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম।

 অস্ট্রেলিয় সংবাদমাধ্যমের খবরে পশ্চিমবঙ্গের ভোট প্রসঙ্গ

অস্ট্রেলিয় সংবাদমাধ্যমের খবরে পশ্চিমবঙ্গের ভোট প্রসঙ্গ

'দ্য অস্ট্রেলিয়ান' সংবাদপত্রে লেখা ওই আর্টিক্যালে লেখা রয়েছে, অহংকার ও উগ্র জাতিয়তাবোধ এবং তার সঙ্গে আমলাদের অযোগ্যতা এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছে ভারতকে। এমন শব্দ ব্যবহার থেকে শুরু করে রিপোর্টিংকে মোটেও ভালোভাবে নেয়নি মোদী সরকার। আর সেকারণেই কূটনৈতিক পথে দিল্লি এর জবাব দিয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের ওই আর্টিক্যালে উদ্ধৃত করা হয়েছে আসানসোলে নরেন্দ্র মোদীর সেই বক্তব্য 'এত ভিড় আমি আগে দেখিনি'। আর সেই সূত্র ধরেই আর্টিক্যাল লেখা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কুম্ভমেলার জমায়েত প্রসঙ্গও।

 ভারতীয় হাইকমিশনের কড়া পদক্ষেপ

ভারতীয় হাইকমিশনের কড়া পদক্ষেপ

এদিকে, এই সংবাদ প্রতিবেদনকে নিয়ে একচুল জমি ছাড়েনি ভারত। অস্ট্রেলিয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে, এই ধরনের খবরের হাত ধরে ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে 'মিথ্যা' রটানো হচ্ছে। এগুলি জেনে বুঝে ভারতের ভাবমূর্তি খণ্ডন করতে করা হচ্ছে। এই ধরনের সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় দূতাবাস।

 সোশ্য়াল মিডিয়া , কোভিড ও মোদী সরকার

সোশ্য়াল মিডিয়া , কোভিড ও মোদী সরকার

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে বিভ্রান্তি ছড়াচ্ছে এম বিভিন্ন পোস্ট ঘিরে আপত্তি তুলে ধরেছে মোদী সরকার। এই নিয়ে টুইটারের কিছু পোস্ট বিতর্কে আসে। যার জেরে মমতা মন্ত্রিসভার মলয় ঘটকের পোস্ট থেকে শুরু করে একাধিক নেতা মন্ত্রীর টুইট সরিয়ে দেয় টুইটার। কেন্দ্রের তরফে নোটিস পেতেই এমন পদক্ষেপ নেওয়া হয় বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+