চিন ‘বিতর্কিত’ জম্মু ও কাশ্মীরে জি-২০ বৈঠকে যোগ দেবে না! কড়া প্রতিক্রিয়া ভারতের
জম্মু ও কাশ্মীরে এবার বসতে চলেছে জি-২০ বৈঠক। সেই বৈঠকে যোগ দেবে না চিন। চিনের এই ধরনের সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। কড়া প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে প্রতিবেশী দেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে ও সীমান্তে শান্তি আনতে এই ধরনের সিদ্ধান্ত সমীচিন নয়।
চিন এর আগে শ্রীনগরে জি-টোয়েন্টি বৈঠক বর্জন করেছিল। বিতর্কিত অঞ্চল বলে কটাক্ষ করে তারা বৈঠক এড়িয়ে গিয়েছিল। চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বৈঠক এড়িয়ে যাওয়া নিয়ে এবারও বলেন, "বিরোধপূর্ণ ভূখণ্ডে যেকোনও ধরনের জি-২০ সভা আয়োজনের বিরোধিতা করে চিন।"

চিন বলে, আমরা এই ধরনের বৈঠকে যোগ দেব না। যখন বিতর্কিত জায়গায় বৈঠক হবে আমরা তা এড়িয়ে যাব। তুরস্ক এবং সৌদি আরব এই অনুষ্ঠানের জন্য নিবন্ধন করেনি। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে আয়োজিত বৃহত্তম আন্তর্জাতিক ইভেন্টগুলির মধ্যে একটি বৈঠক ২২ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে।
ভারত এর আগে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে জি-২০ বৈঠকের আয়োজন নিয়ে পাকিস্তানের আপত্তি খারিজ করে দিয়েছিল। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলনের আগে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে। সেইমতোই জম্মু ও কাশ্মীরে আয়োজিত হচ্ছে এবারের জি-২০ সম্মেলন।
ভারত আরও জানিয়েছে,"আমরা ধারাবাহিকভাবে এই ধরনের বিবৃতি প্রত্যাখ্যান করেছি এবং সংশ্লিষ্ট সকল পক্ষই এই বিষয়ে আমাদের স্পষ্ট অবস্থান সম্পর্কে ভালোভাবে অবগত। জম্মু ও কাশ্মীর এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ভারতের অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ এবং সবসময় থাকবে। জম্মু ও কাশ্মীর অন্য কোনো দেশ নয়।

পাকিস্তান ও চিনের মন্তব্যের বিষয়ে বিদেশমন্ত্রক এর আগে মন্তব্য করেছে। বিখ্যাত ডাল লেকের তীরে শের-ই-কাশ্মীর ইন্টার ন্যাশনাল কনভেনশনাল সেন্টারে অনুষ্ঠিত হবে এমন ইভেন্টে কাশ্মীরের হস্তশিল্প ও শিল্পকলার প্রদর্শন এবং বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান সারিবদ্ধ করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে মূল অনুষ্ঠানটি ২২ ও ২৩ মে এসকেআইসিসি-তে অনুষ্ঠিত হবে। আমরা জি-২০ সম্মেলনে রাজ্য এবং অতিথি দেশগুলির ১০০ জনেরও বেশি প্রতিনিধিকে প্রত্যাশা করছি। আমাদের বিশ্বাস প্রত্যাশা ছাড়িয়ে আরো বেশি যোদগান হবে। যতই চিন এই ভেন্যুর বিরোধিতা করুক না কেন এই সম্মেলন এক অন্য মাত্রায় পৌঁছে যাবে।












Click it and Unblock the Notifications