Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাকিস্তানে 'সার্জিকাল স্ট্রাইক' ইরানের, কী বার্তা দিল নরেন্দ্র মোদী সরকার

Iran strikes on Pakistan: একেবারে ভারতীয় কায়দায় পাকিস্তানের বুকে 'সার্জিকাল স্ট্রাইক' চালালো ইরান! মঙ্গলবার গভীর রাতে সে দেশের জঙ্গি সংগঠন জইশ-অল-আদিলের বেস ক্যাম্পে মিসাইল ছোঁড়ে তেহরান। আর এই ঘটনায় পাকিস্তানের ২ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন। আর এই ঘটনায় চরম ক্ষুব্ধ ইসলামাবাদ।

শুধু তাই নয়, ঘটনায় পাকিস্তান এবং ইরানের (Iran strikes on Pakistan) সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থায় ((Iran strikes on Pakistan) কার্যত তেহরানের পাশে দাঁড়িয়ে সুকৌশলে পাকিস্তানকেই বার্তা দিল ভার‍ত। বিদেশমন্ত্রকের স্পষ্ট বার্তা, আত্মরক্ষার জন্যে ব্যবস্থা নেওয়া হয়।

Iran strikes on Pakistan

ইরান এবং পাকিস্তানের (Iran strikes on Pakistan) মধ্যে সংঘাতের আবহেই বিদেশমন্ত্রকের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ইরান ও পাকিস্তানের মধ্যে একটি বিষয়। তবে এই বিষয়ে ভারত উদ্বিগ্ন। তবে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত সবসময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলে দাবি মুখপাত্রের। শুধু তাই নয়, আত্মরক্ষায় অনেক সময় এহেন পদক্ষেপ নেয় রাষ্ট্রগুলো। যেটা আমরা বুঝি, মন্তব্য মন্ত্রকের।

বলে রাখা প্রয়োজন, এর আগে একই ভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় বিমান বাহিনী। একের পর এক জঙ্গি ঘাটি মুহূর্তে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনা মনে করিয়ে এখনও পাকিস্তানকে বার্তা দেয় ভারত। শুধু তাই নয়, এই ঘটনা পাকিস্তানের গলার কাঁটার মতো বিঁধে রয়েছে।

আর এর মধ্যেই আরও এক দেশ (Iran strikes on Pakistan) একেবারে পাকিস্তানে মিসাইল ছুঁড়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল। আর এই ঘটনায় আরও একবার বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে। সন্ত্রাসবাদকে সে দেশ যে উৎসাহ দেয় তা আবার প্রমাণ হয়ে গিয়েছে এই ঘটনায়।

যদিও এই ঘটনায় (Iran strikes on Pakistan) চরম ক্ষুব্ধ পাকিস্তান। এই ঘটনার তীব্র নিন্দা জানায় সেদেশ। ঘটনার পরেই তেহরানের রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান। যেখানে সার্বভৌমত্ব এবং পাক্লিস্তানের এয়ারস্পেসের লঙ্ঘন বলে তীব্র প্রতিবাদ জানানো হয়।

এই ঘটনা প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিশ্বাসকে দুর্বল করবে বলেও বার্তা দিয়েছেন পাক বিদেশমন্ত্রক। শুধু তাই নয়, পাকিস্তানের এহেন কাজের জবাব দেওয়ার অধিকার রয়েছে। যার পরিণতির পুরো দায়ভার ইরানের ওপর বর্তাবে বলেও হুঁশিয়ারি পাকিস্তানের।

তবে এই ঘটনার (Iran strikes on Pakistan) পরেই পাকিস্তানজুড়ে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে বলেই খবর। এমনকি পাক সেনা বাহিনী এবং বায়ুসেনাকে অ্যালার্ট রাখা হয়েছে বলেও জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+