পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ও ব্যবহারের নিরিখে বিশ্বের মধ্যে দশে ভারত

পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ও ব্যবহারের নিরিখে বিশ্বের মধ্যে দশে ভারত

২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ও ব্যবহারের লক্ষ্যমাত্রায় সারা বিশ্বের মধ্যে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে ভারত। সম্প্রতি এই প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানওয়াচ নামে একটি স্বশাসিত গবেষণা সংস্থা।

পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ও ব্যবহারের নিরিখে বিশ্বের মধ্যে দশে ভারত


বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতীয়দের মাথাপিছু শক্তির ব্যবহার ও নির্গমন বর্তমানে ২০৩০-র লক্ষ্যমাত্রার অনেকাই নীচে রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মঙ্গলবার সিওপি ২৫ জলবায়ু শীর্ষ সম্মেলনে মঙ্গলবার ভারত প্রথমবারের জন্য জলবায়ু পরিবর্তন পারফরম্যান্স সূচক বা সিসিপিআইতে শীর্ষ দশে স্থান পেয়েছে।

জি -২০ তালিকাভুক্ত দেশ গুলির মধ্যে সর্বোচ্চ ব্যবহারকারী হিসাবে ওই তালিকায় মাত্র দুটি দেশ স্থান পেয়েছে। একটি ভারত ও অন্যটি ইংল্যান্ড। তালিকায় ভারত রয়েছে নবম স্থানে এবং ইংল্যান্ড রয়েছে সপ্তমে। একইসাথে চিন রয়েছে ৩০ তম স্থানে এবং আমেরিকা রয়েছে এই তালিকায় সবার পিছনে। সম্প্রতি জলবায়ু পরিবর্তন সূচকের উপর নির্ভর করে বিশ্বের ৫৭টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ গুলির উপর সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় উঠে আসা তথ্যে দেখা যাচ্ছে এই দেশগুলিই বিশ্বব্যাপী ৯০ শতাংশ গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী।

ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে সমীক্ষায় অংশ নেওয়া ৫৭টি দেশের মধ্যে ৩১টি দেশেই কমছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রবণতা। পাশাপাশি বিশ্বব্যাপী প্রচলিত শক্তির মধ্যে কয়লার ব্যবহার হ্রাস পাওয়ার পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য জ্বালানির ব্যবহারও উল্লেখযোগ্যহারে বাড়ছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, বিশেষজ্ঞদের ধারণা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় ও পরিবেশ বাঁচাতে ভারত সরকারের আরও বেশ কিছু আনুষঙ্গিক পদক্ষেপ নেওয়ার আছে। কয়লা সহ বিভিন্ন প্রকার জীবাশ্ম জ্বালানির মাত্রাতিরিক্ত ব্যবহার ঠেকাতে ও এই ধরণের জ্বালানি গুলির উপর মানুষের নির্ভরতা কমাতে ভারত সরকারের একটি নির্দিষ্ট রূপরেখা তৈরির প্রয়োজনীয়তা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+