বিতর্ক সত্ত্বেও সরকারি র্যাঙ্কিংয়ে JNU দ্বিতীয় স্থানে, পঞ্চম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর সোমবার দেশের সেরা বিশ্ববিদ্যালয় এবং কলেজের নামের তালিকা প্রকাশ করলেন। হাজারো বিতর্ক সত্ত্বেও এই তালিকার সেরা পাঁচে জায়গা করে নিল জেএনইউ ও জেইউ।
নয়াদিল্লি, ৩ এপ্রিল : কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর সোমবার দেশের সেরা বিশ্ববিদ্যালয় এবং কলেজের নামের তালিকা প্রকাশ করলেন। হাজারো বিতর্ক সত্ত্বেও এই তালিকার সেরা পাঁচে জায়গা করে নিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়।
সেরা কলেজের তালিকায় দিল্লির মিরিন্ডা হাউস এবং সেরা বিশ্ববিদ্যালয় বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স।

গত বছর থেকে জাতীয়তাবাদ ও দেশদ্রোহিতার অভিযোগে বিতর্কের কেন্দ্রে থাকা জওহরলাল নেহেরু কলেজ উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। দেশ দ্রোহিতার অভিযোগ ওঠা আর এক শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে পঞ্চম স্থানে।
কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী জাভড়েকরকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আফজাল গুরু বা দেশদ্রোহী স্লোগানের জন্য র্যাঙ্কিং দেওয়া হয়নি JNU এবং JU-কে। বরং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভাল কাজের জন্যই তারা এই র্যাঙ্কিং পেয়েছে।"
২০টি মাপকাঠিতে বিশ্ববিদ্যালয়র শ্রেষ্ঠত্ব যাচাই করে দেখা হয়েছিল। যার মধ্যে অন্যতম হল, শিক্ষার উৎস, গবেষণা, পড়ুয়াদের নিয়োগযোগ্যতা প্রভৃতি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications