মোদীর শাসনে কতটা সুখী ভারতীয়রা, কাগজে কলমে রিপোর্ট দিল ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট ইনডেক্স

মোদীর শাসনে কতটা সুখী ভারতীয়রা, কাগজে কলমে রিপোর্ট দিল ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট ইনডেক্স

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে কতটা সুখী ভারতীয়রা তা কাগজে কলমে প্রকাশ্যে তুলে আনল ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট ইনডেক্স। ১৪৯ দেশের সমীক্ষা রিপোর্ট বলছে ভারত রয়েছে ১৩৯ তম স্থানে। অর্থাৎ ভারতীয়রা একেবারেই সুখী নয়। অন্যদিকে এই করোনা কালেও দিব্য খোস মেজাজে দিন কাটিয়েছেন ফিনল্যান্ডের বাসিন্দারা। কারণ ওয়ার্ল্ড হ্যাপিয়েস্ট ইনডেক্সে ফিনল্যান্ডের স্থান একেবারে শীর্ষে। রাষ্ট্রপুঞ্জ বিশেষ সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

মোদীর শাসনে কতটা সুখী ভারতীয়রা

সমীক্ষা রিপোর্ট বলছে ২০১৯ সালের থেকে আরও বেশি দুঃখে দিন কাটিয়েছেন ২০২০ সালে ভারতীয়রা। প্রসঙ্গত উল্লেখ্য করোনা ভাইরাস মহামারীর কারণে ২০২০ সালের সিংহভাগটাই ঘরবন্দি কেটেছে ভারতীয়দের। করোনা লকডাউন। দোকান বাজার বন্ধ। রুটি রুজিতে টানা। চাকরি সংকট সবকিছু এক সঙ্গে থাবা বসিয়েছে ভারতে। সেকারণেই ১৪৯ দেশের মধ্যে ভারতের ঠাঁই হয়েছে ১৩৯ তম স্থানে।

অন্যদিকে হ্যাপিয়েন্ট ইনডেক্সের শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। করোনা মহামারীর তেমন কোনও প্রভাব ফিনল্যান্ডের বাসিন্দাদের মধ্যে দেখা যায়নি। তাঁর মোটের উপর খোসমেজাজেই দিন কাটিয়েছেন। ফিনল্যান্ডের পরেই রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, সুইৎজারল্যান্ড, সুইডেন,জার্মানি, এবং নরওয়ে। পাকিস্তান রয়েছে ১০৫ তম স্থানে। অর্থাৎ ভারতের থেকে বেশি সুখী পাকিস্তানিরা। তার থেকেও বেশি সুখী বাংলাদেশিরা। আর যেখান থেকে করোনার উৎপত্তি সেই চিন রয়েছে ৮৪ তম স্থানে। মোটের উপর চিনের বাসিন্দারা আনন্দেই কাটিয়েছেন দিন।

ভারতের পরে যাঁদের ঠাঁই হয়েছে ইনডেক্সে।সেই তালিকায় রয়েছে যুদ্ধ প্রবণ আফগানিস্তান। তার স্থান তালিকার ১৪৮ তম স্থানে। রোয়ান্ডা ১৪৭, বতসোয়ানা ১৪৬। এবং লেসথো ১৪৫তম স্থানে রয়েছে তালিকায়। হ্যালিয়েস্ট ইনডেস্ক তৈরির মাপকাঠি ছিল দেশগুলির জিডিপি এবং সামাজিক সুরক্ষা। সেদিক থেকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়েও ১৯ তম স্থান পেয়েছে আমেরিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+