আমরা খুবই চিন্তিত... বাংলাদেশ নিয়ে বলল ভারত! হিন্দুদের উপর হামলা..ইউনূসের ঘুম ওড়াবে মোদী সরকারের এই রিপোর্ট
India-Bangladesh: ইউনূসের আমলে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে! শ্লীলতাহানি-ধর্ষণ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে সে দেশে। এর মধ্যেই আজ শুক্রবার প্রকাশ্যে 'নিষিদ্ধ' জঙ্গি সংগঠন হিজবুত তাহ্রীর একটি মিছিল করে। জুম্মার বিশেষ প্রার্থনার পরেই খোদ রাজধানী ঢাকায় এই মিছিল হয়। যা নিয়ে জোর বিতর্কে ইউনূস সরকার। এবার এই ইস্যুতে মুখ খুলল ভারত। পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে দাবি বিদেশমন্ত্রকের।
কট্টরপন্থী, বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের সম্প্রতি রেহাই দিয়েছেন শান্তিতে নোবেলপ্রাপক। আর সেই কারণেই বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে দাবি করল ভারত (India-Bangladesh) ।

আজ শুক্রবার নিয়মিত ব্রিফিং'য়ে প্রতিবেশী রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ে ভারতের উদ্বেগের কথা জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল (MEA spokesperson Randhir Jaiswal)। বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ে ভারত খুবই চিন্তিত। যেভাবে অপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছে সেই কারণেই এই ঘটনা বলেও দাবি তাঁর।
এই প্রসঙ্গ বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেন, আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি। যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয় বলেও মন্তব্য বিদেশমন্ত্রকের মুখপাত্রের।
পাশাপাশি এদিন ফের একবার সংখ্যালঘু ইস্যুতে সরব হয় ভারত। শুধু তাই নয়, গত কয়েকমাসে সে দেশে কীভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে সেই সংক্রান্ত একটি রিপোর্টও এদিন তুলে ধরা হয়। রণধীর জানান, বাংলাদেশে পুলিশ গত ৫ আগস্ট ২০২৪ থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত সংখ্যালঘুদের বিরুদ্ধে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। রিপোর্ট হওয়া ২,৩৭৪ টিরও বেশি ঘটনার মধ্যে মাত্র ১,২৫৪ টি কেসকেই গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। বেশিরভাগটাই রাজনৈতিক ঘটনা বলেও দাবি করা হয়েছে বলেও দাবি।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এদিন আরও বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সবথেকে বেশি অগ্রাধিকার। সুরক্ষা এবং সে দেশে দীর্ঘ সময় ধরে চলা পরিস্থিতির ফলে বেশ কিছু প্রকল্পের কাজ যে থমকে আছে তা মেনে নিয়েছেন বিদেশমন্ত্রকের ওই আধিকারিক।
#WATCH | Delhi | On the issue of minorities in Bangladesh, MEA spokesperson Randhir Jaiswal says, "We have repeatedly underlined that it is the responsibility of the interim government of Bangladesh to protect the Hindus and other minorities, as well as their properties and… pic.twitter.com/lASDdwlGrG
— ANI (@ANI) March 7, 2025
তবে তিনি আশ্বস্ত করেছেন, আলোচনা এবং পারস্পরিক সহমতের ভিত্তিতে সে দেশে চলা প্রকল্পগুলি বাস্তবায়ন করা হবে। বলে রাখা প্রয়োজন, রেল সহ একাধিক ক্ষেত্রে বাংলাদেশে বিপুল বিনিয়োগ রয়েছে ভারতের। হাসিনা সরকারের পতনের পর থেকে সেই সমস্ত প্রকল্পের কাজ বন্ধ। এমনকী ভারতের তরফেও অর্থ দেওয়া বন্ধ। আর তাতেই রাতের ঘুম উড়েছে ইউনূসের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications