Vande Bharat Express Train: উৎসবে ২০ কোচের স্পেশাল বন্দে ভারত চালাবে রেল, বাংলার জন্য আছে বড় সুখবরও
Vande Bharat Express Train: সামনেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজো (Durga Puja 2024), নবরাত্রি। এরপর ব্যাক টু ব্যাক দিওয়ালী, ছট সহ একাধিক উৎসব আছে। এই উৎসবের সময় রেলে কনফার্ম টিকিট পেতে একেবারে হিমশিম অবস্থা হয়। রেলের তরফে বিপুল এই যাত্রী চাপ সামাল দিতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে এর প্রস্তুতি চলে। দিওয়ালি, ছট পুজোয় টিকিটের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে বন্দে ভারত স্পেশাল চালানোর কথা বলা হচ্ছে। জানা যাচ্ছে, দীর্ঘ উৎসবের মরশুমে ৬৭৮টি বিশেষ ট্রেনের প্রস্তাব করা হয়েছে। ৫১৯ টির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতীয় রেলের (Indian Rail) তরফে। তালিকায় আছে বন্দে ভারত এক্সপ্রেসও (Vande Bharat Express Train)। যা খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ১লা অক্টোবর ২০২৪ থেকে ৩০ নভেম্বর ২০২৪ এর মধ্যে চলবে।

- Vande Bharat Express Train: কোন রুটে চলবে বন্দে ভারত
রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের চাপের কথা মাথায় রেখে উতসবের দিনগুলিতে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানো হবে। দিল্লি থেকে বিহারের জন্য ২০ কোচের বন্দে ভারত স্পেশাল ট্রেন চালানোর হবে। এই প্রথম বন্দে ভারত ট্রেন উৎসবের মরসুমে বিশেষ ট্রেন হিসেবে চালানো হবে। জানা যাচ্ছে, দিল্লি থেকে পাটনা, দ্বারভাঙা, গয়া, মজফফরপুর এবং গোরখপুরের জন্য এই স্পেশাল ট্রেন চালানো হবে।
- Vande Bharat Express Train: বসানো হচ্ছে অতিরিক্ত কোচ
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উৎসবের মরশুমে যাত্রীদের ব্যাপক ভিড়ের কথা মাথায় রেখে ১০৮টি ট্রেনে (Indian Train) অতিরিক্ত সাধারণ কোচ যুক্ত করা হবে। এছাড়াও ১২ হাজার ৫০০ কোচের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।
বিশেষ ভাবে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে চলে এমন বহু ট্রেনে দুর্গাপুজোর (Durga puha 2024) সময় ব্যাপক ভিড় দেখা যায়। রেলমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, বছরের উত্সব মরসুমের জন্য এখনও পর্যন্ত মোট ৫,৯৭৫টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। গত বছরের তুলনায় এবার সেই সংখ্যা অনেকটাই বেশি।
রেলমন্ত্রী জানিয়েছেন, উৎসবের মরশুমে এক কোটিরও বেশি যাত্রী বেড়াতে কিংবা বাড়ি ফিরবেন। আর সে কথা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, বিশেষ কয়েক রুটের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও রেল সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications