India Rail: রুট বদলে চলবে জম্মু তাওয়াই-শিয়ালদহ এক্সপ্রেস! কলকাতা থেকে দেরিতে ছাড়বে বহু ট্রেন

India Rail: ফের রেল বিভ্রাটের খবর! নর্দান রেল সেক্টরে একাধিক জরুরি কাজ শুরু হচ্ছে। আর তার জেরে একাধিক ট্রেনে প্রভাব পড়বে বলে খবর। বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন। এমনকি নর্দান সেক্টরে কাজের জন্য ঘুরপথেও বেশ কিছু ট্রেনকে চালানো হবে বলে খবর।

এমনকি বাংলা থেকে উত্তরভারতগামী আপ-ডাউন দূরপাল্লার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে বলেও রেলের (India Rail) তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

sealdah

বিজ্ঞটি অনুযায়ী আজ বুধবার ও আগামী ২৭ নভেম্বর বেশ কিছু ট্রেনের (Train Update) রুট বদল করা হবে (India Rail)। যেমন কিছুটা রুট বদল হয়ে চলবে ট্রেন নম্বর - ২২৩১৮ জম্মু তাওয়াই-শিয়ালদহ এক্সপ্রেস (Kolkata-Jammu Tawi Express)। বিজ্ঞপ্তি অনুযায়ী এই দু'দিন জম্মু তাওয়াই, জলন্ধর সিটি, লহিয়ান খাস, লুধিয়ানা হয়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে জম্মু তাওয়াই এক্সপ্রেসটি। ফলে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলেই রেল সূত্রে জানা গিয়েছে।

একইভাবে এই কাজের জন্য একাধিক ট্রেনের সময়সূচি পরির্তন হবে। এমনটাই রেলের (India Rail) তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। সেই মতো আজ বুধবার কলকাতা-অমৃতসর এক্সপ্রেস (Kolkata-Amritsar Express) কলকাতা স্টেশন থেকে ১ ঘণ্টা দেরিতে ছাড়বে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, যাত্রাপথে এই ট্রেনটি ফিরোজপুর ডিভিশনে ৪০ মিনিট নিয়ন্ত্রিত হবে বলেও জানানো হয়েছে।

এমনকি ২৪ নভেম্বর একই ভাবে ফিরোজপুর ডিভিশনে কলকাতা-অমৃতসর এক্সপ্রেসটি আধঘণ্টা নিয়ন্ত্রিত হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে আগামী শনিবার ট্রেন নম্বর - ১২৩৭৯ শিয়ালদহ-অমৃতসর এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ থেকে নির্ধারিত সময়ের অন্তত দু'ঘণ্টা দেরিতে ছাড়বে বলেও প্রকাশিত খবরে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, সংশ্লিষ্ট এই ট্রেনটির গতি যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে বলেও খবর।

অন্যদিকে ট্রেন নম্বর ১২৩৮০ অমৃতসর-শিয়ালদহ এক্সপ্রেস আগামী ২৪ নভেম্বর দেরিতে শিয়ালদহ পৌঁছবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় দেড় ঘণ্টা পর অমৃতসর স্টেশনে থেকে সেদিন ট্রেনটি ছাড়বে। অন্যদিকে শিয়ালদহ থেকে আগামী ২৬ নভেম্বর ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছাড়বে বলে রেলের (India Rail) দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।

আর এজন্য চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ ট্রেন যাত্রীদের। যদিও রেলের দাবি, পরিকাঠামো উন্নতির কাজ চালানো হচ্ছে। আর তা হলে গতি এবং ট্রেন যাত্রা আরও মসৃণ হবে বলেই রেলের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+