খুব শীঘ্রই প্রত্যাঘাত? তিন বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে মোদী! ভারতের মারের ভয়ে হাসপাতালে পাক প্রধানমন্ত্রী
India-Pakistan Tension: পহেলগাঁও কাণ্ডের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কাশ্মীর। যদিও সেখানকার পরিস্থিতি এখনও থমথমে। ঘটনায় অভিযুক্ত জঙ্গিদের খোঁজে একেবারে 'আকাশ পাতাল' এক করে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। গোটা উপত্যকাকে ঘিরে ফেলা হয়েছে। একদিকে যখন জঙ্গিদের খোঁজে সেনাবাহিনীর তৎপরতা তুঙ্গে, এই অবস্থায় দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর বাসভবনেই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত রয়েছেন। তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকে আছেন ভারতের তিন বাহিনী অর্থাৎ স্থল, জল এবং এয়ারফোর্সের প্রধান। আছেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) নিজেও।

হঠাত জরুরি এই বৈঠক কেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পাকিস্তানকে জবাব দিতেই এই বৈঠক? তা নিয়েও জোর (India-Pakistan Tension) চর্চা শুরু হয়েছে।
ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে 'কুটনৈতিক স্ট্রাইক' চালিয়েছে নরেন্দ্র মোদী সরকার। 'ভাতে মারতে' সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যেই আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ এক মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'সময় কম, লক্ষ্য অনেক বড়'। আর এহেন মন্তব্যের কিছুক্ষনের মধ্যেই অজিত দোভাল সহ তিন বাহিনীর প্রধানকে নিয়ে মোদীর এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে এই বৈঠক আরও গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, এই বৈঠকের পর সমস্ত আধাসামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে তিন সেনাপ্রধানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। রাত ৮ টায় সেনা ভবনে এই বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে।
#WATCH | PM Narendra Modi chairs a meeting with Defence Minister Rajnath Singh, NSA Ajit Doval, CDS and chiefs of all the Armed Forces. pic.twitter.com/Wf00S8YVQO
— ANI (@ANI) April 29, 2025
অন্যদিকে জম্মুকাশ্মীরের নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে অমিত শাহ পৃথক আরও একটি বৈঠক করছেন বলে জানা যাচ্ছে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত আছেন বলে জানা যাচ্ছে। ব্যাক টু ব্যাক দিল্লিতে এমন তৎপরতা দেখে বিশ্লেষকরা বলছেন, খুব শীঘ্রই কিছু একটা ঘটবে।
India-Pakistan Tension: অসুস্থ পাক প্রধানমন্ত্রী
ভারত যে কোনও সময় হামলা চালাতে পারে পাকিস্তানে। আর সেই কারণে পাক বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সোমবার এমনটাই জানান সে দেশের প্রতিরক্ষামন্ত্রী। একদিকে তিনি এহেন কথা বলছে শোনা যাচ্ছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বর্তমানে সে দেশের একটি হসপাতালে নাকি চিকিৎসাধীন আছেন। ভারতের আক্রমণের আগেই এই হাল!












Click it and Unblock the Notifications