India Pakistan: তৈরি হও এবার পাকিস্তান! ভারতীয় সেনাকে 'সবুজ সঙ্কেত' মোদীর, যে কোনও সময় তাহলে...

India Pakistan Tension: পাকিস্তানকে জবাব দিতে ভারতীয় সেনাকে 'Full Freedom' দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন তিনি। সেই বৈঠকে দেশের তিন বাহিনী অর্থাৎ স্থল, আকাশ এবং বায়ুসেনার প্রধানরা উপস্থিত ছিলেন। ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। আর সেই বৈঠকে ভারতীয় সেনাকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন প্রধানমন্ত্রী

অর্থাৎ পাকিস্তানকে যোগ্য জবাব দিতে কার্যত 'সবুজ সঙ্কেত' পেয়ে গেল দেশের তিন বাহিনী। যা বর্তমান পরিস্থিতিতে (India Pakistan Tension) খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, এই বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কীভাবে জবাব দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর এরপরেই তিন বাহিনীকে 'সম্পূর্ণ স্বাধীনতা' দেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী, কীভাবে, কোন সময়ে জবাব দেওয়া হবে সবটাই ঠিক করবে সেনাবাহিনী।

modi567671

কেন্দ্রীয় সরকারি সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া জবাব দেওয়া আমাদের মূল সংকল্প'। ভারতীয় সেনার পেশাদারিত্ব নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, 'কোন পদ্ধতিতে, কোন নিশানায়, কখন তারা জবাব দেবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা আছে সেনার'।

এছাড়াও জানা যাচ্ছে এদিন দীর্ঘ বৈঠকে রণকৌশল নিয়েও প্রধানমন্ত্রী মোদী দেশের তিন বাহিনী, সিডিএস এবং অজিত দোভালের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন।

India Pakistan Tension: শুরু মহড়া

পাকিস্তানকে জবাব দিতে ফুঁসছে দেশের তিন বাহিনী। ইতিমধ্যে যুদ্ধের মহড়াও শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিনে ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধবিমানকে কসরত করতে দেখা গিয়েছে। এমনকী ভারতের অন্যতম আধুনিক এয়ারক্র্যাফট কেরিয়ার আইএনএস বিক্রমকে আরব সাগরের গভীরে নিয়ে রাখা হয়েছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীও ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। রাজস্থানের থর মরুভুমিতে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে সেনা। একেবারে ট্যাঙ্ক, মিসাইল নিয়ে শুরু হয়েছে এই মহড়া।

India Pakistan Tension: উচ্চপর্যায়ের বৈঠক বুধবার

বুধবার একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হবে। হবে মন্ত্রিসভার বৈঠকও। আর এই বৈঠকের আগেই মোদীর এদিনের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। বলে রাখা প্রয়োজন, ভয়াবহ জঙ্গি হামলার পরেই সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিশেষ ইউনিটকে একেবারে অপারেশনাল মোডে রাখা হয়েছে। ড্রোন, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি এবং ইলেকট্রনিক ইন্টারসেপ্টের মাধ্যমে পাক-অধিকৃত কাশ্মীরের উপরেও চলছে সেনার বিশেষ নজরদারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+