কুলভূষণ ইস্যুতে দ্বৈরথের মাঝেই বিশ্বমঞ্চে এভাবে মুখোমুখি হতে পারে ভারত-পাক, জোর প্রস্তুতি
পাক জঙ্গিনেতা হাফিজ সঈদ ও পাক জেলে বন্দি ভারতীয় কুলভূষণ জাদব ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার পর আবারও ভারতের সামনে পড়তে চলেছে পাকিস্তান।
পাক জঙ্গিনেতা হাফিজ সঈদ ও পাক জেলে বন্দি ভারতীয় কুলভূষণ জাদব ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়ার পর আবারও ভারতের সামনে পড়তে চলেছে পাকিস্তান। এবার রাশিয়ায় আয়োজিত হতে চলা এসসিও (সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশন) সামিটে মুখোমুখি হতে চলেছে ভারত-পাক দুটি দেশ।

ভারতের তরফে এই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য় রাখবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । অন্যদিকে, পাকিস্তানের তরফে সম্ভবত তাদের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফকে দেখা যাবে এই সামিটে। মনে করা হচ্ছে আবারও পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের নিশানায় পড়তে হবে। এছাড়াও পাক জেলে বন্দি ভারতীয় কুলভূষণ জাদব ইস্যুতেও সুষমা স্বরাজ বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।
এদিকে, গত মাসে ভারত-পাকিস্তান দুটি দেশের মধ্যে জাতীয় উপদেষ্টা পর্যায়ের বৈঠকে পাঠানকোট ইস্যুতে পাকিস্তানকে একহাত নেয় ভারত। সেই বৈঠকে ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল তাঁর বক্তব্যে কার্যত চুপ করিয়ে রাখেন তাঁর পাকিস্তানি সমপদভুক্তকে।












Click it and Unblock the Notifications