রাষ্ট্রসংঘের মঞ্চে আফগানিস্তান ইস্যুতে মুখ খুলল ভারত, স্পষ্ট হচ্ছে দিল্লির স্টান্স
বায়ুসেনার বিশেষ বিমান এদিন ৪৬ জন ভারতীয়কে সঙ্গে নিয়ে দিল্লি পৌঁছয় বলে খবর সূত্রের। ইতিমধ্যেই তালিবানের শাসনে থাকা আফগানিস্তানে তালিবান ত্রাস নিয়ে রীতিমতো তোলপাড় পরিস্থিতি। এনডিটিভির সূত্রের খবর সেখানে কাবুলে ভারতীয় দূতাবাসে ২০০ জন ভারতীয় আটকে রয়েছে। এদিকে, জানা যাচ্ছে কাবুল বিমানবন্দর কার্যত বন্ধ। সেই অবস্থায় আফগানিস্তান থেকে ভারতীয়দের সরিয়ে নিরাপদে দেশে ফেরানো নিয়ে দিল্লি তৎপরতা নিয়েছে বলে খবর। এদিকে এরই মাঝে এদিন রাষ্ট্রসংঘের মঞ্চে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে দেশ।

এদিকে, ভারতীয় সময় অনুযায়ী এদিন রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান নিয়ে বক্তব্য রাখতে চলেছেন বলে খবর। এরই মাঝে এদিন রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের তরফে টিএস তিরুমূর্তি বলেন,' আফগানিস্তানের বন্ধু হিসাবে, আফগানিস্তানের প্রতিবেশী হিসাবে, আফগানিস্তানের মানুষের বন্ধু হিসাবে ভারত সেখানের পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন।' পাশাপাশি তিনি এও জানিয়ে দেন যে, আগামী দিনে ভারত সেদেশে দ্বিপাক্ষিক প্রজেক্টের কী পরিস্থিতি দাঁড়ায় তা নিয়ে চিন্তিত। এই মুহূর্তে সেদেশে ভারতের প্রজেক্ট সেদেশের ৩৪ টি প্রভিন্সে রয়েছে। ভারত জানিয়েছে সেদেশের বুকে অবস্থিত সমস্ত কূটনীতিকদের নিরাপত্তা নিয়েও ভারত বেশ উদ্বেগে রয়েছে। এদিকে, রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টনি গুয়েতারেস জানিয়েছেন যে , তালিবান যেন সংযম ধরে রাখে।
এদিকে, আফগানিস্তানে অবস্থিত সমস্ত কূটনীতিবিদদের যাতে নিরাপত্তার ক্ষতি না হয়, তার আশ্বাস দিয়েছে তালিবান। 'ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান' এর তরফে কোনও মতেই সেদেশে অবস্থিত বিদেশী কূটনীতিবিদদের সমস্যা হবে না বলে জানা গিয়েছে। পাশাপাশি জানানে হয়েছে সেদেশে সকলকে নিরাপদ পরিবেশ দেওয়া হবে। এদিকে, আফগানিস্তানে সমস্ত আফগান সরকারি কর্মচারীদের কাজে ফেরার ডাক দিয়েছে তালিবান। অন্যদিকে জানা গিয়ছে, মদ্যপ্রাচ্যের উগ্রবাগী গোষ্ঠী হামাসের তরপে তালিবানের কাছে এসেছে শুভেচ্ছা বার্তা।
এদিকে, ভারত যখন কার্যত তালিবানের আগ্রাসনে থাকা আফগানিস্তান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, ততক্ষণে চিন ফের একবার কূটনৈতিক চালের দান দিয়েছে আফগান ইস্যুতে। চিন এদিন সকালেই জানিয়েছে যে, সেদেশ তালিবানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। অন্যদিকে, বেলা গড়াতেই চিন জানিয়েছে, আফগানিস্তানের মানুষের যাতে সর্বোত অধিকার বজায় থাকে তার পক্ষেই সায় দেবে চিন। এদিকে, জানা গিয়েছে, কাবুল বিমানবন্দরে ২ সশস্ত্র ব্যক্তিকে গুলি করল মার্কিন সেনা। এদিন মার্কিন সেনা হেডরকোয়ার্টার পেন্টাগনের তরফে একথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে রাতের দিকে জো বাইডেন তাঁর বক্তব্যে আফগানিস্তান নিয়ে কোন বক্তব্য রাখেন , সেদিকে তাকিয়ে গোটা দুনিয়া। এই মুহূর্তে চিনের বার্তার পর আমেরিকার স্টান্সের দিকে নজর রয়েছে গোটা দেশের তথা বিশ্বের।












Click it and Unblock the Notifications