ভারত জুড়ে ২১ দিনের লকডাউন শুরু,'সোশ্যাল ডিসটেন্সিং'-এ মোদীর নির্দেশিত 'লক্ষণ রেখা'!

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশ জুড়ে লকডাউন চলবে। ২৪ মার্চ রাতেই এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ সপ্তাহের এই লক ডাউন ভারতে করোনা চেন ভাঙবে বলে জানানো হয়েছে। এদিকে, সোশ্যাল ডিসট্যান্সিং নিয়ে নতুন এক পন্থা দেখা যাচ্ছে দেশজুড়ে।

বাজারে গেলে কীভাবে সোশ্যাল ডিসট্যান্সিং রক্ষা হবে?

অনেকের মনেই প্রশ্ন ছিল যে, বাড়িতে থাকার সময় সোশ্যাল ডিসটেন্সিং রক্ষা করা যাবে, কিন্তু বাজার করতে গেলে তা সম্ভব কীভাবে? তার জন্য মোদীর বার্তা দেওয়া 'লক্ষণ রেখা'ই উপায় হিসাবে দেখছেন মানুষ। বিভিন্ন বাজারে সকাল থেকেই গোল করে গন্ডি কাটা রেখা দেখা যাচ্ছে। যা প্রতিটি মানুষকে ১ মিটারের দূরত্বে রাখছে। আর এভাবেই সোশ্যাল ডিসটেন্সিং বাড়ির বাইরে রক্ষা করা হচ্ছে।

একইভাবে উৎসব পালিত হবে না!

এদিন দেশকে চৈত্র নবরাত্রির শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশজুড়ো লকডাউনের মধ্যে যে এই উৎসব আগের মতো পালিত হবে না তাও তিনি বলেছেন। তবে উৎসবের মধ্যে প্রার্থনায় মাধ্যমে দেশ এই ভয়ঙ্কর পরিস্থিতি কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন মোদী।

কর্ণাটক পুলিশের মানবিক দিক

২১ দিনের লকডাউনের মধ্যে গরিব ও দুঃস্থদের খাবার বিলি করেছে কর্ণাটক পুলিশ। যা নিঃসন্দেহে এই মুহূর্তে একটি বড় দিক। উল্লেখ্য, আজ গোটা দক্ষিণ ভারত জুড়ে উগাড়ি উৎসব পালিত হচ্ছে। আর তার মধ্যে কর্ণাটক পুলিশের এমন তৎপরতা প্রশংসনীয়।

ফ্লিপকার্ট বন্ধ করেছে পরিষেবা

২১ দিনের লকডাউনে ফ্লিপকার্ট বন্ধ করল ৩ সপ্তাহের জন্য পরিষেবা। একথা এদিন টুইটারে জানিয়ে দিয়েছে সংস্থা। ফলে আপাতত তাদের হোম ডেলিভারি বন্ধ রয়েছে।

চৈত্র নবরাত্রিতে বন্ধ মন্দির

লকডাউনের ঘোষণার পরই ধর্মীয় স্থান দেশ জুড়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়। তার জেরে এদিন চৈত্র নবরাত্রির দিন সকালের আরতি করে মন্দির বন্ধ করা হয়েছে। ভক্তদের জন্য আপাতত দেশের সমস্ত মন্দির সহ ধর্মীয় স্থান বন্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+