রাফালের গর্জনে কাঁপছে পাকিস্তান-চিন! যুদ্ধবিমান অবতরণ করতেই রাজনাথের হুঁশিয়ারি

ভারতে রাফায়েল যুদ্ধবিমান অবতরণ করতেই পাকিস্তান ও চিনকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন রাফায়েলে আম্বালাতে অবতরণ করতেই টুইট করে রাজনাথ বলেন, 'যারা ভারতের সীমান্ত নিয়ে ছেলেখেলা করছে তাঁরা এবার সমঝে যাক।'

রাফায়েল নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান

রাফায়েল নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান

দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ভারতের মাটিতে অবতরণ করে রাফায়েল যুদ্ধবিমান। ৭ হাজার কিমি পথ অতিক্রম করে এদিন আম্বালার বিমানঘাঁটিতে অবতরণ করে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান। অবতরণের সঙ্গে সঙ্গেই রাফায়েলগুলিকে দেওয়া হয় ওয়াটার স্যালুট। রাফায়েলের অবতরণের মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান, সিডিএস বিপিন রাওয়াত সহ বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্তারা।

রাজনাথের বার্তা

রাজনাথের বার্তা

রাফাল ভারতের মাটি ছোঁয়ার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ টুইটে লেখেন, 'আম্বালায় পাখিরা সফলভাবে অবতরণ করেছে। রাফাল যুদ্ধবিমানের অবতরণ আমাদের সামরিক শক্তির ইতিহাসে নতুন অধ্যায় শুরু করবে। এই বহুমাত্রিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানগুলি ভারতের বায়ুসেনাকে আরও শক্তিশালী করবে।আমি নিশ্চিত যে, ১৭ স্কোয়াড্রন, দ্য গোল্ডেন অ্যারোজ, তাঁদের মূলমন্ত্র "উদয়ম অজস্রম" পালনে অবিরত থাকবে। আমি অত্যন্ত খুশি যে, সঠিক সময়ে বায়ুসেনার সামরিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় রণতরীর সঙ্গে রেডিও সংযোগ হয় রাফালের

ভারতীয় রণতরীর সঙ্গে রেডিও সংযোগ হয় রাফালের

এর আগে দুপুর দুটোর কিছু পড়েই ভারতের আকাশ সীমায় ঢুকে যায় রাফালের যুদ্ধবিমান। আর আকাশসীমায় ঢুকতেই ভারতীয় রণতরীর সঙ্গে রেডিও সংযোগ হয় রাফালের স্কোয়াড্রনের। রাফায়েল স্কোয়াড্রন লিডারকে ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস কলকাতার তরফে বার্তা দিয়ে বলা হয়, 'গৌরবের সঙ্গে আকাশে উড়ুক রাফায়েল।'

চিনের সঙ্গে সংঘাতের আবহে রাফালের আগমন

চিনের সঙ্গে সংঘাতের আবহে রাফালের আগমন

চিনের সঙ্গে সংঘাতের আবহে রাফাল যুদ্ধবিমানের হাত ধরে বায়ু-সেনার শক্তিবৃদ্ধি গোটা দেশকেই নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে ২০১৬ সালের ভারত ও ফ্রান্সের চুক্তি অনুযায়ী বর্তমানে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে ভারতের। তার মধ্যেই প্রথম ৫টি চলে এল। এই রাফাল জেটগুলি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। পাশাপাশি এর মধ্যেই এয়ার-টু- এয়ার এবং স্কাল্প ক্রুইজ ক্ষেপণাস্ত্রও রয়েছে।

চিনের উপর ভারতের অ্যাডভান্টেজ

চিনের উপর ভারতের অ্যাডভান্টেজ

এদিকে রাফায়েল প্রসঙ্গ আসতেই অনেকই চিনের 'স্টেলথ এয়ার সুপিরিওরিটি ফাইটার' জে-২০-র সঙ্গে এর তুলনা টানা শুরু হতে থাকে। যদিও সামরিক বিশেষজ্ঞদের মতে রাফাল আসার পরে আকাশ-যুদ্ধের প্রযুক্তিতে চিনকে পিছনে ফেলে দিতে চলেছে ভারতীয় বায়ু-সেনা। পাশাপাশি উৎকর্ষের দিক থেকেও ভারতের অন্যতম প্রধান প্রতিযোগী পাকিস্তান বিমানবাহিনীও কার্যত তুলনাতেই আসবে না।

আম্বালা বিমানঘাঁটিতে আলাদা পরিকাঠামো তৈরি

আম্বালা বিমানঘাঁটিতে আলাদা পরিকাঠামো তৈরি

এদিকে রাফাল যুদ্ধবিমান রাখার জন্য আম্বালা বিমানঘাঁটিতে আলাদা করে পরিকাঠামো তৈরি করা হয়েছে বলে বায়ু-সেনা সূত্রে খবর। এর মধ্যে রয়েছে, বিমান রাখার জায়গা (হ্যাঙ্গার), এয়ার-স্ট্রিপ ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এদিনই ভারতীয় বায়ু-সেনার "গোল্ডেন অ্যারোস" এ যোগ দেবে অত্যাধুনিক ৫টি রাফাল যুদ্ধবিমান।

আগামীতে রাফাল যুদ্ধবিমান কী৬ভাবে অগ্রণী ভূমিকা নেবে

আগামীতে রাফাল যুদ্ধবিমান কী৬ভাবে অগ্রণী ভূমিকা নেবে

চিনের সঙ্গে সংঘাতের আবহে আগামীতে রাফাল যুদ্ধবিমান কীভাবে অগ্রণী ভূমিকা নেবে তাও বিস্তারিত জানান প্রাক্তন বায়ু-সেনা প্রধান বিএস ধানোয়া। এর আগে বালাকোট এয়ার স্ট্রাইকের প্রধান মাথা ছিলেন তৎকালীন এয়ার চিফ মার্শাল ধানোয়া। তাঁর কথায়, 'ভারতীয় বিমান বাহিনী যদি প্রতিপক্ষের বায়ু প্রতিরোধ ভেঙে দেয়, তাহলে চিনা সেনা য়ারা হোতান ও লাসায় থাকতে পারে। সেখানে তাদের সহজেই টার্গেট করা যাবে। পাশাপাশি বর্তমানে হোতানে ৭০টি ও লাসায় ২৬টি বিমান চিনের তরফে রাখা রয়েছে বলেও জানান তিনি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+