ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী! জীবনের উল্লেখযোগ্য কিছু তথ্য

দেশের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান মনোজ পান্ডের থেকে দায়িত্ব নেবেন। প্রসঙ্গত বিশ্বের দ্বিতীয় বড় সামরিক বাহিনী হল ভারতের সামরিক বাহিনী। ১৯৮৪ সালের ১৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর রাইফেলসে যুক্ত হন।

লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জন্ম ১৯৬৪-র পয়লা জুলাই। তিনি সৈনিক স্কুল রেওয়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ইউএস আর্মি ওয়ার কলেজের প্রাক্তন ছাত্র। ডিফেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এম ফিল এবং স্ট্রাটেজিত স্টাডিজ এবং মিলিটারি সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।

Army Chief

গত ৪০ বছরের চাকরি জীবনে বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এর মধ্যে রয়েছে ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলসের কমান্ড অফ রেজিমেন্ট, অসম রাইফেলসের ২৬ সেক্টরের ব্রিগেড, অসম রাইফেলসের ইনস্পেক্টর জেনারেল।

লেফটেন্যান্ট জেনারেল পদে তিনি ২০২২-২০২৪-এর মধ্যে পদাতিক বাহিনীর মহাপরিচালক এবং জেনারেল কমান্ডিং অফিসার ইন চিফের দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি পরম বিশেষ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক, তিনটি জিওসি-ইন-সি কমান্ডেশন কার্ড-সহ বিভিন্ন সামরিক মর্যাদা পেয়েছেন। ইউএস আর্মি ওয়ার কলেজের লোভনীয় এনডিসি সমতুল্য কোর্সে তিনি সম্মান পেয়েছেন।

সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর নিয়োগ এমন একটা সময়ে হচ্ছে, যখন ভারতীয় সেনাবাহিনী আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে আধুনিকীকরণ এবং কৌশলগত প্রস্তুতির দিকে মনোনিবেশ করেছে।

বর্তমান সেনাপ্রধান মনোজ পান্ডের অবসরের কথা ছিল মে মাসের শেষে। কিন্তু তাঁর কার্যকালের মেয়াদ একমাস বৃদ্ধি করা হয়। ২০২২-এর ৩০ এপ্রিল তাঁকে সেনাপ্রধান নিযুক্ত করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+