ভারতের প্রশংসা নেপালের মুখে! হাইভোল্টেজ বৈঠকের শেষে বিতর্ক পেরিয়ে কী ঘটল
মানচিত্র থেকে অযোধ্যা বিতর্ক পেরিয়ে শেষমেশ মুখোমুখি হল ভারত ও নেপাল। ১৭ অগাস্ট দুই দেশের হাইভোল্টেজ বৈঠক ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পারদ চড়ছিলই। তবে এদিন দুই দেশের বৈঠকের সেই সমস্ত বিতর্কিত পর্ব নিয়ে সেভাবে মুখ খোলা হয়নি।

রাষ্ট্রপ্রধানদের ফোনের পর বৈঠক!
নরেন্দ্র মোদীকে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ফোন করেছিলেন। দুই নেতার সৌজন্য সাক্ষাৎকারের পূর্বে ভারতের অংশ দখল ঘিরে নেপালের মানচিত্র বিতর্ক খবরে উঠে আসে! তারপর সৌজন্য ফোন দক্ষিণ এশিয়ায় প্রাসঙ্গিক ঘটনা বলে মনে করা হয়। এরপর এদিন ১৭ অগাস্ট দুই দেশের আমলা পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক একাধিক বিষয় স্থির হয়।

কোন কোন বিষয়ে আলোচনা?
দুটি দেশের পক্ষই এদিন সামগ্রিক উন্নয়নের মনোভাব নিয়ে আলোচনা করে বলে নেপালের তরফে জানানো হয়েছে। উন্নয়নের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়। ক্ষেত্রে দ্বিপাক্ষিক যে সমস্ত প্রজেক্ট রয়েছে,তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।

কী কী আলোচনা উঠে এসেছে?
দুই দেশের মধ্যে নওকোট, গোরখা এলাকায় ৪৬ হাজার বাড়ি নির্মাণ নিয়ে আলোচনা হয় এদিন। উল্লেখ্য, নেপালের ভয়ঙ্কর ভূমিকম্পে এই বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও মোতিহারি-আমলেখগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইন, বিরাটনগরের যৌথ চেকপোস্ট সহ একাধিক বিষয় এদিনের আলোচনায় উঠে আসে।

ভারতের প্রশংসা নেপালের মুখে!
নেপালের প্রধানমন্ত্রী ওলি বিতর্কের ঢেউ তুললেও, তাকে ধোপে টিকতে দিলনা দিল্লি! এদিন , ভারত নেপাল যৌথ বৈঠকের মধ্যেই নেপালের মুখে ভারতের প্রশংসা উঠে আসে। যেভাবে করোনা পরিস্থিতিতে নেপালের পাশে ভারত দাঁড়িয়েছে , তার প্রশংসাবাক্য় আসে নেপালের তরফে। এমনকি ভারত যেভাবে মেডিক্যাল সামগ্রী নেপালের সরবরাহ করছে তারও প্রশংসা করে নেপাল। উল্লেখ্য, উত্তরাখণ্ডের লিপুলেখ, লিম্পিয়াধুরা, কালাপানি এলাকা নিজের বলে দাবি করে নেপাল যে বিতর্কের জন্ম দিয়েছিল, তাতে খানিকটা মলম লাগানোর চেষ্টা এদিনে বৈঠকে করেছে তারা।

কোন কোন প্রজেক্ট নিয়ে বার্তা?
দুই দেশ, সীমান্ত পারের লের প্রজেক্ট, বিদ্যুৎ, জলবিদ্যুৎ সংক্রান্ত একাধিক যৌথ প্রজেক্ট নিয়ে আলোচনায় বসে এদিন। এছাড়াও বাঁধ সংক্রান্ত বিষয়, মোটরেবল ব্রিজ নিয়ে একাধিক আলোচনা বৈঠকে উঠে আসে।












Click it and Unblock the Notifications