করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু নিয়ে ৪০ হাজার আক্রান্তের পথে ভারত! পরিসংখ্যান একনজরে
করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মৃত্যু নিয়ে ৪০ হাজার আক্রান্তের পথে ভারত! পরিসংখ্যান একনজরে
লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউনের মধ্যেও কিছুতেই রোখা যাচ্ছে না করোনায় মৃতের সংখ্যা। মৃত্যু মিছিল বাগে আনতে তৎপর প্রশাসন থেকে চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা একনজরে দেখে নেওয়া যাক।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯, ৯৮০ তে গিয়ে ঠেকেছে। দেশের একাধিক জায়গা থেকে উঠে আসছে নতুন করে করোনা আক্রান্তে খবর। মৃতের সংখ্যাও লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত ভারতে ১৩০১ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে।

২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু
প্রায় ৮০ জনের ওপর মানুষের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এক সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩ জনের মৃত্যু হয়েছে। যা এযাবৎকালে ভারতে মৃতের সংখ্য়ায় সর্বাধিক অঙ্ক।

সুস্থতার পরিসংখ্যান
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,দেশে সুস্থতার সংখ্য়া ১০, ৬৩২ জন। প্রায় ৪০ হাজার আক্রান্তের সংখ্যা পার হলেও, দেশে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজারের বেশি মানুষ। ফলে সুস্থতার পরিসংখ্যান যে মৃত্যুর পরিসংখ্যানকে হার মানাচ্ছে , তা বলাই বাহুল্য। যা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক।












Click it and Unblock the Notifications