দেশে একদিনে করোনায় সংক্রমণের নতুন রেকর্ড, মৃতের সংখ্যা পেরলো ৪৭ হাজার
সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষের কাছাকাছি। এদিন সকাল ১০ টা পর্যন্ত ২৩,৯৭, ৪০৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ৬৬, ৯৯৯ জন। মৃত্যু হয়েছে ৯৪২ জনের, জানিয়েছে
সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষের কাছাকাছি। এদিন সকাল ১০ টা পর্যন্ত ২৩,৯৭, ৪০৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ৬৬, ৯৯৯ জন। মৃত্যু হয়েছে ৯৪২ জনের, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

সারা দেশে সুস্থের সংখ্যা প্রায় ১৭ লক্ষ
এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত প্রায় ১৭ লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে ভারত
আমেরিকা ও ব্রাজিলে ফের আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। তবুও গত ২৪ ঘন্টায় দৈনিক মৃত্যু ও সংক্রমণের নিরিখে বিশ্বে ভারত সবার আগে।

দৈনিক আক্রান্তের নিরিখে আগে মহারাষ্ট্র
এখনও দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই উঠে এসেছে তামিলনাড়ু। আক্রান্তের নিরিখে দেশে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি। ষষ্ঠস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। আর সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের নিরিখে প্রথম ৫ রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বিহার। মৃত্যুর সংখ্যার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র, তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ.

ভারতে আক্রান্ত প্রায় ২৪ লক্ষের
এদিন আক্রান্তের সংখ্যার নিরিখে প্রায় ২৪ লক্ষ। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ২৩, ৯৭, ৪০৩ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৬ লক্ষ ৫২ হাজারের বেশি। আর সুস্থ হয়ে গিয়েছেন প্রায় ১৭ লক্ষ।












Click it and Unblock the Notifications