সন্ত্রাসবাদ দমনে আমেরিকার মতো কঠোর হতে হবে ভারতকে, জানালেন সিডিএস রাওয়াত
পাকিস্তানের মদতে চলতে থাকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ালেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ৷ বৃহস্পতিবার রাইসিনা বার্তালাপ ২০২০ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় পাকিস্তানকে আক্রমণ করেন চিফ অফ ডিফেন্স স্টাফ। সেখানে তিনি জানান, সন্ত্রাসবাদ মোকাবিলায় আমেরিকার মতো কড়া হতে হবে ভারতকেও।
|
'সন্ত্রাসবাদ শেষ করতে আমেরিকার পন্থায় চলতে হবে'
আজ সিডিএস জেনারেল রাওয়াত বলেন, 'আমাদেরকে সন্ত্রাসবাদ শেষ করতেই হবে। আর সেটা তখনই সম্ভব যখন আমেরিকার মতো আমরাও বিশে্বের যেকোনও প্রান্তে থাকা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ৯/১১-এর ঘটনার পর আমেরিকা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আমদেরও তাই করতে হবে। এটা করতে গেলে আমাদের জঙ্গিদের মদত দেওয়া সকলকে একঘরে করে দিতে হবে।'
|
'জঙ্গিদের ব্যবহার করে ছলনার যুদ্ধে লিপ্ত হচ্ছে পাকিস্তান'
এরপর পাকিস্তানকে তোপ দেগে জেনারেল রাওয়াত বলেন, 'সন্ত্রাসবাদ ততদিন থাকবে যতদিন এটাকে মদত দানকারী দেশদের আমরা একঘরে করব না। কিছু দেশ আছে, তারা সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে। এবং জঙ্গিদের ব্যবহার করে ছলনার যুদ্ধে লিপ্ত হচ্ছে। তারা জঙ্গিদের অস্ত্র, অর্থ, সবই দিচ্ছে। এরকম হলে তো আর সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা যায় না।'
|
পাকিস্তানকে কোণঠাসার করার বার্তা
পাকিস্তানকে কোণঠাসার করার বার্তা দিয়ে সিডিএস বলেন, 'যদি কোনও দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তবে আমার মনে হয় তাদের বিরুদ্ধএ কড় পদক্ষেপ নেওয়া উচিত। এইই পদক্ষেপ নেওয়ার মধ্যে অন্যতম হতে পারে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা। পাশাপাশি কূটনৈতিক স্তরেও সেই দেশকে একঘরে করা উচিত।'
|
'আমাদেরকে বুঝতে হবে সন্ত্রাসবাদের মূল জড় কোথায় লুকিয়ে'
এর আগে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল রাওয়াত বলেন, 'সন্ত্রাসবাজের বিরুদ্ধে যুদ্ধ শেষ হচ্ছে না এখনই। এটি চলতে থাকবে। আমাদের এর মধ্যেই বাঁচতে হবে। আমাদেরকে বুঝতে হবে সন্ত্রাসবাদের মূল জড় কোথায় লুকিয়ে। সেটিকে খুঁজে শেষ করতে পারলেই এই যুদ্ধ শেষ হবে।'
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications