করোনা সংক্রমণের স্টেজ ৩-তে ভারত! কী বলছেন টাস্ক ফোর্সের কনভেনার?

করোনা সংক্রমণের তৃতীয় পর্যায়টি হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন বা সম্প্রদায়ভিত্তিক সংক্রমণ, অর্থাৎ কোনও একটি বিশেষ সম্প্রদায় থেকে ওই রোগ ছড়িয়ে পড়ছে। ভারত এতদিন ধরে দাবি করে আসছে যে দেশে পরিস্থিতি এখনও স্টেজ ২-তেই রয়েছে। তবে বঠাৎ করে যে ভাবে আক্রান্তের সংখ্যা ১০০০-এর দিকে এগোচ্ছে তাতে প্রশ্ন উঠেছে, তবে কি স্টেজ-৩-এ পৌঁছে গিয়েছে ভারত? এই বিষয়ে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল দেশের কোভিড-১৯-এর হাসপাতালের টাস্কফোর্সের কনভেনার।

আমরা এখন করোনা সংক্রমণের তৃতীয় স্টেজে রয়েছি

আমরা এখন করোনা সংক্রমণের তৃতীয় স্টেজে রয়েছি

ডঃ গিরিধর জ্ঞানী এই বিষয়ে বলেন, 'সরকারি ভাবে হয়ত আমরা এখনও বলছি না যে দেশ তৃতীয় স্টেজে চলে গিয়েছে, তবে যা পরিস্থিতি, হ্যাঁ আমরা এখন করোনা সংক্রমণের তৃতীয় স্টেজে রয়েছি।'

করোনা রুখতে ব্যব্থাপনার অভাব

করোনা রুখতে ব্যব্থাপনার অভাব

করোনা মোকাবিলা নিয়ে বলতে গিয়ে গিরিধর বলেন, 'করোনা রোধে হাসপাতাল তৈরি ও করোনা সংক্রমণ রুখতে আর বেশি দিন সময় হাতে নেই ভারতের কাছে। আর কয়েকদিনেই আমরা সরকারি ভাবে তৃতীয় স্টেজে চলে যাব। তবে দেশে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসা কর্মীর অভাব রয়েছে।'

ট্রাম্পের অর্থ সাহায্য

ট্রাম্পের অর্থ সাহায্য

করোনা ভাইরাসের প্রকোপ লাগাম ছাড়াচ্ছে ভারতে। আর এই অবস্থায় ভারতের পাশে দাঁড়াল মার্কিন যুক্তরাষ্ট্র। করোনা ভাইরাস নামক মারাত্মক এই ভাইরাসের সঙ্গে যুঝতে নরেন্দ্র মোদী প্রশাসনকে ২.৯ মিলিয়ন ডলার অর্থ সাহায্য করার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরিস্থিতির উন্নয়নে ব্যবহার হবে এই অর্থ

পরিস্থিতির উন্নয়নে ব্যবহার হবে এই অর্থ

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্যে দেশজুড়ে ল্যাবরেটরি তৈরি করা, করোনা সংক্রমণের লক্ষণযুক্ত রোগীদের উপর বিশেষ নজরদারি করতে আলাদা করে কেন্দ্র তৈরি করতে ব্যবহার হবে ওই বিপুল অর্থ। পাশাপাশি এই ভাইরাসকে দমাতে বৈজ্ঞানিকরা যে নিরন্তর গবেষণা করে চলেছেন তার সহায়তা করার জন্যও বরাদ্দ ২.৯ মিলিয়ন ডলারের মধ্যে বেশ কিছু অর্থ ব্যবহার করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+