পথ দুর্ঘটনা, আত্মহত্যায় মৃত ভারতীয় সেনার সংখ্যা জানলে চমকে যাবেন

যুদ্ধে না গিয়েও, প্রতিবছর কমপক্ষে ১৬০০ সেনা-কর্মীকে হারাচ্ছে ভারতীয় সেনা। বেশির ভাগ মৃত্যুই হচ্ছে পথ দুর্ঘটনা কিংবা আত্মহত্যার মতো ঘটনায়।

যুদ্ধে না গিয়েও, প্রতিবছর কমপক্ষে ১৬০০ সেনা-কর্মীকে হারাচ্ছে ভারতীয় সেনা। বেশির ভাগ মৃত্যুই হচ্ছে পথ দুর্ঘটনা কিংবা আত্মহত্যার মতো ঘটনায়।

পথ দুর্ঘটনা, আত্মহত্যায় মৃত ভারতীয় সেনার সংখ্যা জানলে চমকে যাবেন

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ কিংবা নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সঙ্গে গুলি যুদ্ধে নয়, প্রতিবছর বিপুল সংখ্যক ভারতীয় সেনার মৃত্যু হচ্ছে পথ দুর্ঘটনা কিংবা আত্মহত্যার মতো ঘটনায়। এবছরে এখনও পর্যন্ত ৩৫০ জন সেনার মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। অন্যদিকে ১২০ জনের মৃত্যু হয়েছে আত্মহত্যার মতো ঘটনায়। সেনাদের মৃত্যুর বাকি কারণগুলির মধ্যে রয়েছে ট্রেনিং-এর সময় দুর্ঘটনা। এছাড়াও রয়েছে শারীরিক নানা কারণ।

পৃথিবীতে পথ দুর্ঘটনায় মৃত্যুতে শীর্ষে রয়েছে ভারত। একইভাবে আত্মহত্যার ঘটনারও সব থেকে বেশি ভারতেই। একই ঘটনা ঘটছে সেনাবাহিনীতেও। ঘটনায় আতঙ্কিত অনেকেই।

২০১৪ সাল থেকে সেনা, নৌসেনা এবং বায়ুসেনার প্রায় ৬৫০০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কোনও একটি বছরে ভারতীয় সেনার তিন বাহিনীতে যদি পথ দুর্ঘটনায় ৩৫০ জনের মৃত্যু হয়ে থাকে, তাহলে আত্মহত্যা করেছেন ১২০ জন। আর সেখানে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছেন ১১০ জন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের সংখ্যা যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্তের সংখ্যার ১২ গুণ। ২০১৬ সালে শারীরিক কারণে ১৪৮০ জন সেনার মৃত্যু হয়েছিল।

আর ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে মৃত সেনার সংখ্যা ৮০। অন্যদিকে, শারীরিক কারণে সেনাকর্মীদের মৃত্যুর সংখ্যা ১০৬০ জন।

পথ দুর্ঘটনা, আত্মহত্যায় মৃত ভারতীয় সেনার সংখ্যা জানলে চমকে যাবেন

সূত্রের খবর, সেনাপ্রধান বিপিন রাওয়াত, শারীরিক কারণে প্রতিবছরে প্রায় দুই ব্যাটালিয়ন সেনাকর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন। নতুন উপায় খুঁজে বের করার চিন্তাভাবনার কথাও জানিয়েছেন তিনি।

২০১৪ সাল থেকে ৯ অফিসার, ১৯ জন জুনিয়র কমিশন্ড অফিসারসহ ৩৩০জন সেনাকর্মী আত্মহত্যা করেছেন। এছাড়াও রয়েছে সহকর্মী কিংবা উর্ধ্বতন অফিসারদের গুলি করে মারার মতো ঘটনাও।
সেনা সূত্রে খবর, আত্মহত্যার মতো ঘটনা কমাতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হলেও, তাতে কোনও কাজ হয়নি। বিভিন্ন সময়ে মানসিক চাপের মধ্যে দিয়ে কাজ করতে হয় সেনাকর্মীদের। বাড়িতে পারিবারিক সমস্যা ছাড়াও, সম্পত্তি নিয়ে সমস্যা, আর্থিক কিংবা বৈবাহিক সমস্যার মতো ঘটনাও রয়েছে।

দীর্ঘদিন জম্মু ও কাশ্মীরে কিংবা উত্তর পূর্বে জঙ্গি দমনে কাটানোর জন্যও সেনাকর্মীদের ওপর শারীরিক ও মানসিক চাপ পড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+