ভারতে আসা ছটি দেশের বিমানযাত্রীদের জন্য কোভিডের নতুন বিধি! চালু হল সোমবার থেকে
শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই গত কয়েক সপ্তাহে কোভিডের সংক্রমণ কমেছে। যার জেরে কোভিড বিধি শিথিল করা হয়েছে কিংবা হচ্ছে। যা করা হয়েছে ভারতেও।
ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। যে কারণে এশিয়ার কয়েকটি দেশের ক্ষেত্রে, সেখান থেকে বিমানে ভারতে আসাদের ক্ষেত্রে আরটি বাধ্যতামূলক পিসিআর পরীক্ষার নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে সোমবার থেকে।

যে ছটি দেশের ক্ষেত্রে কোভিডি বিধি প্রত্যাহার
যে ছটি দেশের ক্ষেত্রে আরটি পিসিআর পরীক্ষার বিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সেগুলি হল সিঙ্গাপুর, চিন, কোরিয়া, হংকং, থাইল্যান্ড এবং জাপান। এই ছটি দেশ থেকে আগতদের ক্ষেত্রে বিমানে ওঠার আগেই আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক ছিল। প্রসঙ্গত চিন-সহ প্রতিবেশী বিভিন্ন দেশে কোভিডের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ২৪ ডিসেম্বর থেকে এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল। এব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রাজীব বনসালের কাছে চিঠি দিয়েছেন।

র্যান্ডাম পরীক্ষা অব্যাহত থাকবে
ছটি দেশ থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলক আরটি পিসিআর পরীক্ষা তুলে নেওয়া হলেও, কোভিডের বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এই ছটি দেশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে আগত সব যাত্রীদের মধ্যে থেকে অন্তত ২ শতাংশের র্যান্ডাম টেস্টিং অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রকের।

সারা বিশ্বেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রেণে
গত কয়েক সপ্তাহে দেখা গিয়েছে, শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৮ দিনে, তার আগের ২৮ দিনের সংক্রমণের সংখ্যার থেকে ৮৯ শতাংশ সংক্রমণ হ্রাস পেয়েছে। চিনের সেন্টার পর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, আপাতত চিনে নতুন তরঙ্গের কোনও সম্ভাবনা কম।

ভারতেও সংক্রমণ নগণ্য
ভারতে প্রতিদিন কোভিড সংক্রমণের সংখ্যাটা বেশিরভাগ সময়ে ১০০-র কম। তবে রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১২৪। স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইট অনুসারে সোমবার আক্রান্তের সংখ্যা ৮২। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যাটা ১৮৩৭। তবে মৃতের সংখ্যা ৩ বেড়ে দেশে সরকারিভাবে মৃতের সংখ্যা ৫,৩০,৭৫৩-তে পৌঁছেছে। এখনও পর্যন্ত দেশে সরকারিভাবে আক্রান্তের সংখ্যা ৪.৪৬ কোটি।
তবে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ায় করোনার টিকার চাহিদা কমেছে। কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে কোভিডের টিকা পড়ে নষ্ট হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইট অনুসারে ভারতে এখনও পর্যন্ত প্রায় ২২০.৬২ কোটি ডোজ কোভিডের টিকা দেওয়ার কাজ হয়েছে।












Click it and Unblock the Notifications