Indian Navy: ৩৫০০ কিমি দূরে ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম, পরমাণু অস্ত্র বহনকারী নতুন ডুবোজাহাজ পেল নৌসেনা
Indian Navy: ভারতীয় নৌসেনাকে আরও শক্তিশালী করতে পরমাণু অস্ত্র বহনকারী নতুন ডুবোজাহাজের উদ্বোধন (fourth SSBN launched)। বিশাখাপত্তনমে জাহাজ নির্মাণ কেন্দ্রে ভারতের চতুর্থ পরমাণু অস্ত্র বহনকারী ডুবোজাহাজের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defense Minister Rajnath Singh)। নতুন এই সাবমেরিনের কোডনেম এস ৪ স্টার।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক ডুবোজাহাজ (Submarine)। সাড়ে তিন হাজার কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র (Ballistic Missiles) ছুড়তে সক্ষম এই ডুবোজাহাজ। একমাত্র কে-৪ পরমাণু অস্ত্র বহন করার জন্যেই এই ডুবোজাহাজটিকে নির্মাণ করা হয়েছে।

তবে এস ৪ স্টারের এখনও অফিসিয়াল নাম দেওয়া বাকি রয়েছে। ভারতের প্রথম পরমাণু অস্ত্র বহনকারী ডুবোজাহাজ আইএনএস চক্রের (INS Chakra) নাম দেওয়া হয় এস ১। এরপর একে একে আইএনএস আরিহন্তকে (INS Arihant) এস ২, আইএনএস আরিঘাটকে (INS Arighat) এস ৩ ও আইএনএস আরিধামানকে (INS Aridhaman) এস ৪ নাম দেওয়া হয়।
প্রতিরক্ষামন্ত্রক (Ministry of Defense) জানিয়েছে, আরিহন্ত সিরিজের থেকেও আরও অত্যাধুনিক হবে পরের সারির পরমাণু অস্ত্র বহনকারী জাহাজগুলি। সেগুলি থেকে ৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে বলে জানানো হয়েছে।
জল সীমানা বরাবর প্রতিরক্ষা আরও শক্তিশালী করতেই পরপর ক্ষেপণাস্ত্র বহনকারী ডুবোজাহাজ তৈরি করছে ভারত। গত অগাস্ট মাসের ২৯ তারিখ আইএনএস আরিঘাট নামে দ্বিতীয় ডুবোজাহাজটি লঞ্চ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এর আগে আইএনএস আরিহন্ত নামে ডুবোজাহাজ পেয়েছিল ভারতীয় নৌসেনা। যদিও আইএনএস আরিঘাট তার থেকেও অত্যাধুনিক। আইএনএস আরিঘাট ও আইএনএস আরিহান্ত ইতিমধ্যেই গভীর সমুদ্রে টহলদারিতে ব্যস্ত। ২০২৮-এ তাদের দলে যোগ দিতে চলেছে রাশিয়ান আকুলা ক্লাসের পরমাণু অস্ত্র বহনকারী ডুবোজাহাজ।
অপরদিকে পরমাণু অস্ত্র বহনক্ষম তৃতীয় ডুবোজাহাজ আইএনএস আরিধামান জল ছোঁবে পরের বছর। শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে আরও ২টি পরমাণু অস্ত্র বহনকারী জাহাদ গড়ে তোলার সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষামন্ত্রক। চলতি মাসের ৯ তারিখে সেই পরিকল্পনায় সিলমোহর দেয় প্রতিরক্ষামন্ত্রকের ক্যাবিনেট কমিটি। প্রশান্ত মহাসাগরীয় সীমান্ত বরাবর নৌসেনাকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications