ভারত জানে কার অস্ত্র কিনতে হবে, আর কাকে পার্টনার করবে! এস-৪০০ নিয়ে আমেরিকাকে কটাক্ষ রাশিয়ার মন্ত্রীর

ভারতের প্রতিরক্ষার জন্য এস-৪০০ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে এসে এমনটাই বললেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে লাভরোভ। পাশাপাশি এস-৪০০ চুক্তি যে ইতিমধ্যেই কার্যকর হয়েছে, তেমনটাই জানিয়েছেন রুশ মন্ত্রী। সোমবার ভারতে এসে তিনি বলেন

ভারতের প্রতিরক্ষার জন্য এস-৪০০ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে এসে এমনটাই বললেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গে লাভরোভ। পাশাপাশি এস-৪০০ চুক্তি যে ইতিমধ্যেই কার্যকর হয়েছে, তেমনটাই জানিয়েছেন রুশ মন্ত্রী। সোমবার ভারতে এসে তিনি বলেন, এস-৪০০ চুক্তির একটা বাস্তবিক গুরুত্ব রয়েছে।

এ দিন তিনি বলেন, এস-৪০০ চুক্তি কেবলমাত্র প্রতীকি নয়। এর একটা গুরুত্ব রয়েছে। ভারতের পরিস্থিতি ও প্রতিরক্ষা ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই চুক্তি। আমেরিকা যে এই চুক্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

আমেরিকাকে কটাক্ষ রাশিয়ার

আমেরিকাকে কটাক্ষ রাশিয়ার

আজ সোমবার ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। একের পর এক রাশিয়ার মন্ত্রীদের সঙ্গে বৈঠক ছিল কেন্দ্রীয়মন্ত্রীদের। সন্ধায় খোদ পুতিনের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে রাজনাথ সিংয়ের সঙ্গে বিদেশমন্ত্রীর সঙ্গে হয়। বৈঠক শেষে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী আরও বলেন, 'আমরা দেখেছি, আমেরিকা ভারতে তাদের নির্দেশ মানতে বাধ্য করেছিল, আর সেটাই এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াত। আমেরিকা চেয়েছিল তারা যেমন চায় তেমনভাবে আঞ্চলিক উন্নয়ন সাজাতে।' তবে রাশিয়ার মন্ত্রীর কথায়, ভারত জানে কার অস্ত্র কিনতে হবে, আর কাকে পার্টনার হিসেবে মানতে হবে।

ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন

ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন

ভারতের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন। সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে বেজিং। কার্যত ভারতকে ঘিরে ফেলার ছক লালফৌজের। শুধু সেনা সমাবেশই নয়, যুদ্ধবিমান থেকে মিসাইল সিস্টেম একের পর এক অত্যাধুনিক সমরাস্ত্র ভারতের দিকে তাক করছে কমিউনিস্ট এই দেশ। সেখানে দাঁড়িয়ে ভারতের তরফেও উদ্বেগ বাড়ছে। যদিও পালটা চিনকে জবাব দিতে তৈরি হচ্ছে ভারতও। চিন সীমান্ত ঘেঁষে ঘুঁটি সাজাচ্ছে ভারতীয় সেনা। রাফায়েল থেকে শুরু করে চিন সীমান্ত ঘেঁষে নামছে হারকিউলিস।

গেম চেঞ্জার হবে এস-৪০০

গেম চেঞ্জার হবে এস-৪০০

এই অবস্থায় ভারতের কাছে গেম চেঞ্জার হবে রাশিয়ার তৈরি এই মিসাইল সিস্টেম। ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছে এস-৪০০। আকাশ পথে এবং সমুদ্রপথে এই মিসাইলের সরঞ্জাম আসছে। ভারতে শেষ পর্যায়ের কাজ হবে। আর বছরের প্রথম সপ্তাহ থেকেই এই মিসাইল কাজের জন্যে প্রস্তুত হয়ে যাবে। এখনও পর্যন্ত যা ঠিক তা হল অত্যাধুনিক এই মিসাইল সিস্টেম চিন সীমান্তে বসাবে ভারত। চিন সীমান্তে ভারতে নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ।

আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ

আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ

ভারত ও রাশিয়া দু'দেশের উদ্যোগে তৈরি হবে AK-203 অ্য়াসল্ট রাইফেল। যার সংখ্যা ছয় লাখেরও বেশী। এই অস্ত্র তৈরি করা হবে উত্তরপ্রদেশের আমেথিতে। সোমবার ৫,১০০ কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করে দু'দেশ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গে সইগুর মধ্যে আলোচনার ভিত্তিতে এই চুক্তি হয়েছে। ২০২১-২০৩১ সাল পর্যন্ত দুই দেশের মধ্যে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার জন্য একে অপরকে সহায়তার ব্যাপারে কথাবার্তাও বলেছেন ভারত এবং রাশিয়ার মন্ত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+