মোদী-নেতানইয়াহু সম্পর্ক পৌঁছল অন্য উচ্চতায়, একে অপরকে কী নামে সম্বোধন দুই রাষ্ট্রনেতার জানেন
নিবিড় বন্ধুত্ব মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর। সেই সম্পর্ক কতটা গভীর তার প্রমাণ ফের একবার দিলেন দুই রাষ্ট্রনেতা।
ভারত স্বাধীন হওয়ার পর গত সাতদশকে কোনও রাষ্ট্রপ্রধান এদেশ থেকে ইসরায়েল সফরে যাননি। সেই প্রথার অবসান ঘটিয়ে ইতিহাস তৈরি করে গত জুলাইয়ে ইসরায়েল সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন থেকেই নিবিড় বন্ধুত্ব মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর। সেই সম্পর্ক কতটা গভীর তার প্রমাণ ফের একবার দিলেন দুই রাষ্ট্রনেতা।

এদিন নয়াদিল্লির হায়দরাবাদে যৌথ আলোচনার পর নয়টি মউ সাক্ষর করেছে ভারত-ইসরায়েল। প্রতিরক্ষা, বিজ্ঞান, চিকিৎসা সহ একাধিক ক্ষেত্রে সবযোগিতার মউ সাক্ষর হয়েছে। আর এই প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে মোদী-নেতানইয়াহু দুজনের পারস্পরিক সম্পর্ক যেন কূটনীতিকে ছাপিয়ে গিয়েছে বারেবারে।
Last year in July, I carried the greetings & friendship of 1.25 billion Indians during my momentous journey to Israel. In return, I was overwhelmed by the generous affection & warmth of the Israeli people led by my friend Bibi (Benjamin Netanyahu): PM Modi #NetanyahuInIndia pic.twitter.com/3Cck0YieZu
— ANI (@ANI) January 15, 2018
এদিন প্রথমে নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে নেতানইয়াহু-কে 'আমার বন্ধু বিবি' (বেঞ্জামিন নেতানইয়াহু) বলে সম্বোধন করেন। নেতানইয়াহু আসায়, তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান। ঘটনা হল নেতানইয়াহুকে যে বিবি নামে ডাকা হয় তা ভারতে এতদিন খুব বেশি মানুষ জানতেন না। এদিন মোদী বুঝিয়ে দিলেন, তিনি বিবি-র কতটা কাছের মানুষ।
You are a revolutionary leader, you have revolutionized India and catapulting this state to the future, your visit to Israel was groundbreaking as it was the first time an Indian leader visited: PM #Netanyahu to PM Modi #NetanyahuInIndia pic.twitter.com/zs4xbuajwg
— ANI (@ANI) January 15, 2018
পাল্টা নেতানইয়াহু-ও মোদীকে ভারতের সংগ্রামী নেতা বলে উল্লেখ করেছেন। ভারত-ইসরায়েল সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। মোদীর ইসরায়েল সফরের আগে ভারত থেকে অন্য কেউ সেদেশে যাননি বলেও উল্লেখ করেছেন নেতানইয়াহু।
নেতানইয়াহু বলেন, ভারতে বসবাসকারী ইহুদীদের কখনও বিদ্বেষের স্বীকার হতে হয়নি। ভারতের সহনশীলতা ধর্মের এ এক অনন্য উদাহরণ। গণতন্ত্র রয়েছে তার সবচেয়ে বড় উদাহরণ ভারত।
সন্ত্রাসবাদ ইস্যুতেও মুখ খুলেন নেতানইয়াহু বলেছেন, ভারত ও ইসরায়েল সন্ত্রাসবাদী হামলা সম্পর্কে ওয়াকিবহাল। আমরা হাল ছাড়িনি। সবশেষে মোদীকে উদ্দেশ্য করে নেতানইয়াহু বলেন, "আমার বন্ধু নরেন্দ্র, যখনই তুমি যোগা ক্লাস করতে চাইবে, আমি সবসময় থাকব।" সবমিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে নতুন মৈত্রীর উদাহরণ তৈরি করলেন মোদী-নেতানইয়াহু।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications