গোমাংস রপ্তানিতে ভারত প্রথম তিনে, কত পরিমাণ মাংস রপ্তানি হয় জানেন কি
ভারত গোমাংস রপ্তানিতে তৃতীয় স্থানে রয়েছে। আগামী কয়েক দশকে এই রপ্তানির পরমাণ কমবে তো নাই, উল্টে বাড়বে।
পৃথিবীর মধ্যে ভারত গোমাংস রপ্তানিতে তৃতীয় স্থানে রয়েছে। আগামী কয়েক দশকে এই রপ্তানির পরমাণ কমবে তো নাই, উল্টে বাড়বে। রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ও অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের রিপোর্ট তেমনই ইঙ্গিত করছে।
ওইসিডি-ফাও এর রিপোর্টে এই তথ্যের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ১.৫৬ মিলিয়ন টন গোমাংস প্রতিবছর বিদেশে রপ্তানি করা হয়। মোট গোমাংস রপ্তানির মধ্যে ১৬ শতাংশ ভারত রপ্তানি করে। ২০২৬ সালের মধ্যে তা বেড়ে ১.৯৩ মিলিয়ন টন ছাড়িয়ে যাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সবমিলিয়ে সারা বিশ্বে ১০.৯৫ মিলিয়ন টন গোমাংস রপ্তানি হয়। যা ২০২৬ সালে তা বেড়ে ১২.৪৩ মিলিয়ন টন ছাড়িয়ে যেতে পারে। এমনটাই জানিয়েছে ফাও-এর রিপোর্ট। গোমাংস রপ্তানিতে ভারতের আগে রয়েছে অস্ট্রেলিয়া। এবং সবচেয়ে আগে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।












Click it and Unblock the Notifications