দৈনিক করোনা সংক্রমণে আমেরিকার পরেই রয়েছে ভারত, উদ্বেগ বাড়ছে দেশে
দৈনিক করোনা সংক্রমণে আমেরিকার পরেই রয়েছে ভারত, উদ্বেগ বাড়ছে দেশে
ভারত এখন দৈনিক করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয়। আমেরিকার পরেই রয়েছে ভারত। বৃহস্পতিবার রেকর্ড দৈনিক সংক্রমণ হয়েছে ভারতে। প্রায় ৪৫ হাজার আক্রান্ত হয়েছে একদিনে করোনা ভাইরাসে। যার জেরে ভারতে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ অতিক্রম করেছে। শীর্ষে রয়েছে আমেরিকা।

বাড়ছে দৈনিক সংক্রমণ
গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ উল্লেখ যোগ্য হারে বেড়েছে ভারতে। সাত দিনেই ভারতে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৬ হাজার ৯৬৯ জন। ব্রাজিলে যেখানে সাতদিনে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৬০ হাজার ৯৬২ জন। সাতদিন আগে কিন্তু ভারতে করোনা সংক্রমণ ২ লক্ষর কাছাকাছি ছিল। ব্রাজিলে সেখানে প্রায় আড়াই লক্ষ ছিল। সাতদিনে হঠাৎ করে বেড়ে গিয়েছে ভারতে করোনা সংক্রমণ। যা ছাপিয়ে গিয়েছে ব্রাজিলকেও।

দৈনিক সংক্রমণে শীর্ষে আমেরিকা
দৈনিক সংক্রমণে এখনও শীর্ষে রয়েছে আমেরিকা। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ্রায় ৭৬,০০০ বাসিন্দা। সংক্রমণ বেশি ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডায়। আমেরিকায় করোনা সংক্রমণের ভরকেন্দ্র হয়ে উঠেছে এই শহরগুলি।

মোট সংক্রমণে ভারত
মোট সংক্রমণে শীর্ষে আমেরিকা। তার পরেই রয়েছে ব্রাজিল। ভারত এখনও পরে রয়েছে মোট সংক্রমণের নিরিখে। তবে সংক্রমণের সংখ্যা যে হারে বাড়ছে তাতে এগিয়ে যেতে ভারতের বেশি সময় লাগবে না বলে মনে করছেন গবেষকরা। ভারতে এই মুহূর্তে করোনা সংক্রমণ প্রায় ১৩ লাখ ছুঁই ছুঁই অবস্থা হয়েছে।

রেকর্ড দৈনিক সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় ফের রেকর্ড সংক্রমণ ভারতে। আক্রান্ত হয়েছেন ৪৯,৩১০ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৮৭,৯৪৫। ভারতে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪,৪০,১৩৫। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮,১৭.২০৯ জন। সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।












Click it and Unblock the Notifications