মোদীর হাতে এবার উঠতে চলেছে ‘রোমিও’! শত্রুপক্ষ ঘায়েল হবে মোক্ষম নিশানায়
চিনা আগ্রাসন রুখতে এবার ভারতের হাতে আসতে চলেছে মোক্ষম হাতিয়ার। যে হাতিয়ার আকাশ থেকেই চিহ্নিত করে নিখুঁত নিশানায় গুঁড়িয়ে দিতে পারবে শত্রুকে।
চিনা আগ্রাসন রুখতে এবার ভারতের হাতে আসতে চলেছে মোক্ষম হাতিয়ার। যে হাতিয়ার আকাশ থেকেই চিহ্নিত করে নিখুঁত নিশানায় গুঁড়িয়ে দিতে পারবে শত্রুকে। গভীর সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিনকে অবলীলায় খুঁজে নিতে পারবে নয়া এই হাতিয়ার। ভারতের হাতে আসতে চলা নতুন হাতিয়ারের নাম এমএইচ-৬০ 'রোমিও'।

এই রোমিও হল অত্যাধুনিক হেলিকপ্টার। ভারতীয় সেনার অস্ত্রাগারে এখন থেকে শোভা পাবে কপ্টারটি। ১৪ হাজার ৩১৭ কোটি টাকার বিনিময়ে ২৪টি অ্যান্টি সাবমেরিন কপ্টার ভারতীয় সেনার হাতে উঠতে চলেছে। সম্প্রতি সিঙ্গাপুরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক স্পেন্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
এই এমএইচ-৬০ রোমিও হেলিকপ্টার তৈরি করেছে মার্কিন সংস্থা লকহেড মার্টিন। এই হেলিকপ্টার কেনার পর ভারত-মার্কিন প্রতিরক্ষা খাতে ব্যবসার অঙ্ক সর্বকালীন রেকর্ড ১ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ নভেম্বর জি-২০ সম্মেলনে মোদী-ট্রাম্প বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।

এখনও সরকারিভাবে ভারত বা আমেরিকা বিষয়টি নিয়ে কিছুই জানায়নি। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর আর্জেন্টিনায় ডি-২০ সম্মেলন বসছে। সেখানে মুকোমুখ হবেন মোদী ও ট্রাম্প। সেখানেই বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা। সমুদ্রে নজরদারি চালাতে এবং শক্রপক্ষের গোপন হানা রুখতে এই কপ্টার খুব সহযোগী হবে।












Click it and Unblock the Notifications