বিশ্বে করোনা সংক্রমণের নতুন ভরকেন্দ্র এখন ভারত, আমেরিকা এবং ব্রাজিলকেও ছাপিয়ে গিয়েছে সংক্রমণ

বিশ্বে করোনা সংক্রমণের নতুন ভরকেন্দ্র এখন ভারত, আমেরিকা এবং ব্রাজিলকেও ছাপিয়ে গিয়েছে সংক্রমণ

ভারত এখন গোটা বিশ্বে করোনা সংক্রমণের নতুন ভরকেন্দ্রে পরিণত হয়েছে। দৈনিক সংক্রমণের সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলকে ছাপিয়ে গিয়েছে ভারত। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৫০,০০০-বেশি মানুষ। এক সপ্তাহের মধ্যে আক্রান্ত ২ থেকে আড়াই লক্ষ অতিক্রম করছে।

নতুন ভরকেন্দ্র ভারত

নতুন ভরকেন্দ্র ভারত

করোনা সংক্রমণে নতুন ভরকেন্দ্রে পরিণত হয়েছে এখন ভারত। আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। দিনে ৬০,০০০-র বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ২ দিনে আক্রান্তের সংখ্যা ২ থেকে আড়াই লাখে পৌঁছে যাচ্ছে। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

আমেরিকা, ব্রাজিলের থেকে বেশি

আমেরিকা, ব্রাজিলের থেকে বেশি

দৈনিক করোনা সংক্রমণের পরিসংখ্যানে আমেরিকা এবং ব্রাজিলকেও ছাপিয়ে গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। আমেরিকায় এখন দিনে ৫০,০০০-র কম সংক্রমণ হচ্ছে। ব্রাজিলেও তাই। ভারতে সেখানে দিনে ৬০,০০০-র বেশি করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে।

 গোষ্ঠি সংক্রমণ

গোষ্ঠি সংক্রমণ

ভারতের একাধিক জায়গায় করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। কেরলে সরকারি ভাবে করোনার গোষ্ঠি সংক্রমণ ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গেও একাধিক জায়গায় করোনা ভাইরাসের গোষ্ঠি সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। ভারতে ১০ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে।

পরীক্ষা কম ভারতে

পরীক্ষা কম ভারতে

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা ভাইরাসের পরীক্ষা অনেকটাই কম বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন পরীক্ষার হারে আমেরিকার পরেই রয়েছে ভারত। কিন্তু সেকথা মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+