সাগরে চোখ রাঙাচ্ছে লালফৌজ, চিনের দাদাগিরি ঠেকাতে আসছে ৫০ হাজার কোটির অত্যাধুনিক সাবমেরিন
চিনের আগ্রাসন ঠেকাতে ৫০ হাজার কোটির অত্যাধুনিক সাবমেরিন কিনছে ভারত
গত কয়েকবছরে ভারতে মহাসাগরে অনেকটাই আগ্রাসন বাড়িয়েছে চিন। বর্তমানে চিনা সেনার হাতে প্রায় ৬৫টি সাবমেরিন রয়েছে। যার মধ্যে ৮ থেকে ১০টি পারমাণবিক শক্তিচালিত। তুলনায় ভারতের হাতে এই মুহূর্তে কর্মক্ষম মাত্র ৮টি সাবমেরিন রয়েছে। এবার তাই ড্রাগন বধে ভারতের হাতে আসতে চলেছে আরও প্রায় ৬ টি অত্যাধুনিক ডুবোজাহাজ।

৫০ হাজার কোটির প্রকল্প
ইতিমধ্যেই নতুন ছ'টি ডুবোজাহাজ তৈরির জন্য ৫০ হাজার কোটি টাকার টেন্ডার ঘোষণা করেছে ভারতীয় নৌবাহিনী। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'পি ৭৫ ইন্ডিয়া'। এই প্রকল্পের অধীনেই ছ'টি নতুন ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। প্রকল্পটি দেশীয় সংস্থা মাজাগন ডকস লিমিটেড এবং এলঅ্যান্ডটি-এর হাতে দেওয়া হয়েছে বলেও খবর।

প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, বর্তমানে ব্যবহৃত সাবমেরিনগুলির থেকে ৫০ শতাংশ বড় হবে এই সাবমেরিন। পাশাপাশি সাবমেরিনগুলিতে থাকবে অত্যাধুনিক উপকরণ। সেই সঙ্গে মোতায়েন থাকবে ভারী অস্ত্রশস্ত্রও।

কী ধরণের বিশেষ ক্ষমতা থাকছে এই অত্যাধুনিক ডুবোজাহাজ গুলিতে ?
পাশাপাশি ৬টি সাবমেরিনেই অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল থাকবে এবং ১২টি ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বহন করার ক্ষমতা থাকবে বলেও জানা যাচ্ছে। এছাড়াও ১৮টি হেভিওয়েট টর্পেডো বহন ও ক্ষেপন ক্ষমতাও থাকবে এই রণতরীগুলির। বর্তমানে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে মুম্বইয়ের মাঝগাওঁ ডকইয়ার্ডে স্করপেন ক্লাসের সাবমেরিন তৈরি করছে ভারত।

ভারত মহাসাগরে শক্তিবৃদ্ধির অরিবাম চেষ্টা চালাচ্ছে চিন
কিন্তু স্করপেন ক্লাসের সাবমেরিনের থেকেও বিশেষ ক্ষমতাশালী হবে এই নয়া ডুবোজাহাজ। এদিকে ভারত মহাসাগরে চিন নিজের প্রতিপত্তি বৃদ্ধির জন্য অবিরাম চেষ্টা করে চলেছে। এই কারণেই আরব সাগর থেকে শ্রীলঙ্কা সংলগ্ন সমুদ্র পর্যন্ত নজর রেখেছে ভারত। আর সেকথা মাথায় রেখেই নিজেদের শক্তি আরও বাড়িয়ে তুলতে তৎপর হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। বর্তমানে এই নতুন ছয় সাবমেরিন ভারতীয় নৌসেনায় এলে ভারতের ক্ষমতা বেশ থানিকটা যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications