চিন-পাকিস্তানকে ঠেকাতে শক্তিশালী 'রকেট ফোর্স' তৈরির পথে ভারত, বলছেন সিডিএস বিপিন রাওয়াত

চিন-পাকিস্তানকে ঠেকাতে শক্তিশালী 'রকেট ফোর্স' তৈরির পথে ভারত, বলছেন সিডিএস বিপিন রাওয়াত

আফগানিস্তানে তালিবান উত্থানের সাথে সাথে ভারতকে চাপে রাখতে নতুন করে ছক কষা শুরু করে দিয়েছে চিন-পাকিস্তান।এমনকী সীমান্তেও বাড়ছে চাপ। এমতাবস্থায় ভারতের শক্তি বাড়াতে বায়ুসেনার হাত ধরেই নতুন পরিকল্পনা করছেন সেনা প্রধান বিপিন রাওয়াত। তোড়জোড় চলছে রকেট বাহিনী তৈরি করার। সম্প্রতি একথা জানাতে দেখা যায় তিন বাহিনীর প্রধানকে। এর পাশাপাশি, ভারতের সামরিক চ্যালেঞ্জ, নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীতে সংস্কার প্রক্রিয়া নিয়ে একাধিক মত প্রকাশ করতে দেখা যায় রাওয়াতকে।

কী বলছেন রাওয়াত

কী বলছেন রাওয়াত

অন্যদিকে উত্তর সীমান্তে চিনের আক্রমণাত্মক অবস্থানকে তুলে ধরে প্রধান প্রতিরক্ষা চেয়ারম্যান বলেন, "সেটা সরাসরি আগ্রাসনের মাধ্যমে হোক বা প্রযুক্তির মাধ্যমে হোক, আমাদের প্রত্যেক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তিন বাহিনী একযোগে কাজ করলেই সাফল্য পাওয়া সম্ভব।" এই ক্ষেত্রে কূটনৈতিক চাল, তথ্য, সামরিক ও অর্থনৈতিক দক্ষতার পর প্রযুক্তি নির্ভরশীলতাও অনেকটাই কাজে আসবে।

বায়ুসেনার শক্তিবৃদ্ধি বিশেষ ভাবে প্রয়োজন

বায়ুসেনার শক্তিবৃদ্ধি বিশেষ ভাবে প্রয়োজন

অন্যদিকে সীমান্তে চিনা আগ্রাসন প্রতিহত করতে যে বায়ুসেনার শক্তিবৃদ্ধি বিশেষ ভাবে প্রয়োজন রয়েছে সেকথাই বারবার বলতে শোনা যায় চিফ অফ ডিফেন্স স্টাফকে। আর সেই কারণেই ভারত দ্রুত একটি রকেট ফোর্স তৈরির কথা ভাবছে বলে জানানো হয়েছে। যদিও এই পরিকল্পনা সম্পর্কে তিনি বিশেষ বিস্তারিত তথ্য দেননি। একইসাথে পাকিস্তান-আফগানিস্তানের পর ইরান ও তুরস্কের সঙ্গে চিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে ভালো চোখে দেখছে না ভারত তাও বুঝিয়ে দেন রাওয়াত।

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের অনুষ্ঠানে যোগ

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারের অনুষ্ঠানে যোগ

এমন পরিস্থিতিতে ভারতের দুই প্রতিবেশী শত্রু দেশের মোকাবিলার জন্য একটি সমন্বিত জাতীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে হবে। আর সেই কাজ দ্রুত বাস্তবায়িত করতে হবে বলেই মত ভারতীয় সেনা কর্তার। মূলত সেই উদ্দেশ্যেই দেশের সামগ্রিক নিরাপত্তার কথা মাথায় রেখে একটি শক্তিশালী 'রকেট ফোর্স' তৈরির কথা চিন্তা করা হচ্ছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে দিতে গিয়ে একথা বলতে শোনা যায় রাওয়াতকে।

আফগানিস্তান নিয়ে কী ভাবছেন সেনা প্রধান

আফগানিস্তান নিয়ে কী ভাবছেন সেনা প্রধান

অন্যদিকে আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে রাওয়াত বলেন, "এত দ্রুত দেশ দখলে সক্ষম হবে তলিবানেরা তা কেউ ভাবেনি। পরবর্তী সময়ই বলে দেবে কী হতে চলেছে।" এদিকে আফগানিস্তানে তালিবান উত্থানের পিছনে যে চিন-পাকিস্তানের বড় হাত রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এমনকী আফগানিস্তানকে ঢাল করেই যে ভারতের উপর সামরিক ও বাণিজ্যিক আগ্রাসন চালাতে ছাইছে বেজিং তাও ক্রমশ স্পষ্ট হচ্ছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+