করোনার জেরে পাঁচ লক্ষ কোটি টাকার ধাক্কা লাগতে চলেছে ভারতে
করোনার জেরে পাঁচ লক্ষ কোটি টাকার ধাক্কা লাগতে চলেছে ভারতে
করোনা ভাইরাসের জেরে সারাবিশ্বেই তৈরি হয়েছে আতঙ্কের আবহ। আর এর মধ্যেই চরম ক্ষতির মুখে ভারতীয় পর্যটন সহ একাধিক শিল্প চরম ক্ষতির মুখে। ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান ট্যুরিজম অ্যান্ড হসপিট্যালিটির এক সমীক্ষা অনুযায়ী, প্রায় ৫ লক্ষ কোটির ক্ষতি হতে চলেছে পর্যটন ক্ষেত্রে, যার মধ্যে একটি বিদেশি বিনিয়োগের একটি বড় অংশ রয়েছে।

আর্থিক ক্ষতি বাঁচাতে সরকারের সাহায্য প্রার্থনা
এমতাবস্থায় প্রায় ৫ লক্ষ কোটির পর্যটন এবং পর্যটন শিল্পের সাথে জড়িত অন্যান্য ক্ষেত্রে প্রায় ১০লক্ষ কোটির ক্ষতি নিয়ে উদ্বিগ্ন ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান ট্যুরিজম। প্রধানমন্ত্রীকে পাঠানো একটি চিঠিতে তাদের উদ্বেগের কথা উল্লেখ করে তারা জানায় লাভের অভাবে মূলধনে ঘাটতি হয়েছে অনেকটাই, ফলে শেয়ার বাজারে ২৮বিলিয়ন ডলার এবং অভ্যন্তরীণ পর্যটন শিল্প প্রায় ২লক্ষ কোটি ডলার ক্ষতির মুখে।

পর্যটনে জড়িত কর্মীরা ছাঁটাইয়ের মুখে
ভ্রমণ ও পর্যটন বিভাগের অধিকর্তাদের মতে, "পর্যটনের সঙ্গে জড়িত কর্মীদের প্রায় ৭০শতাংশ অর্থাৎ ৫.৫কোটির মধ্যে প্রায় ৩.৮কোটি কর্মীর ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। পর্যটনের সঙ্গে জড়িত সমস্ত বিভাগই দেউলিয়া হওয়ার মুখে।"

ক্ষতি রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সহমত পোষণ করে সই করেছেন আইটিসির এক্সিকিউটিভ ডাইরেক্টর নকুল আনন্দ, যিনি ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান ট্যুরিজমের চেয়ারম্যান পদেও বহাল আছেন। এছাড়াও রয়েছেন ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের সিইও পুনিত ছাটওয়াল-প্রমুখ। চিঠিতে ক্ষতি সামাল দেওয়ার জন্যে আগামী এক বছরব্যাপী কিছু দাবির উল্লেখ করা হয়েছে।

সরকারের কাছে কর ছাড় সহ একাধিক আর্থিক ভর্তুকির দাবি
সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাংক থেকে লোনের ক্ষেত্রে আগামী ১২ মাস আর্থিক ভর্তুকির দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি মূলধনের উচ্চমাত্রার ক্ষেত্রে আগামী ১ বছর কর ছাড়ের দাবিও দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে। পর্যটনের ক্ষেত্রে সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি চিহ্নিত করে ফান্ড তৈরির মাধ্যমে সেখানকার কর্মীদের মাইনে দেওয়া ও আগামী ১২মাস জিএসটি কর সম্বলিত ভ্রমণের দাবি উঠেছে।












Click it and Unblock the Notifications