ভারত হিন্দু রাষ্ট্র, হিন্দুত্বই পরিচয়, ফের ঝড় তুললেন মোহন ভাগবত

১৯৬৪ সালে জন্মাষ্টমীর দিন প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। সুতরাং এ বারের জন্মাষ্টমীতে সংগঠনটির পঞ্চাশ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অতিথি ছিলেন মোহন ভাগবত। হিন্দু ধর্ম নিয়ে বলতে গিয়ে গতকাল সন্ধেয় ভিড়ে ঠাসা সভায় তিনি বলেন, "হিন্দু ধর্ম একটি মহান ধর্ম। হিন্দুস্তান হল হিন্দু রাষ্ট্র। আমাদের দেশের পরিচয় হল হিন্দুত্ব। পরবর্তী পাঁচ বছরে আমাদের লক্ষ্য হবে ভারতের সব হিন্দুকে সমান মর্যাদায় ভূষিত করা। সব হিন্দু একই জায়গা থেকে পানীয় জল নেবেন, সবাই এক সঙ্গে প্রার্থনা করবেন, মৃত্যুর পর তাদের দেহ একই জায়গায় দাহ করা হবে।" আরএসএস কর্মীদের মতে, হিন্দুদের সমান মর্যাদায় প্রতিষ্ঠা করার অর্থ হল জাতপাতের অবসান ঘটানো। এখনও দেশের বিস্তীর্ণ জায়গায় উঁচু-নীচ ভেদ রয়েছে। সেই বিভেদ ঘুচিয়ে হিন্দু ধর্মকে ঐক্যবদ্ধ শক্তিশালী ধর্মে রূপান্তরিত করাই মোহন ভাগবতের লক্ষ্য।
মোহন ভাগবতের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বলেছেন, "যিনি ইসলাম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন বা অন্য ধর্মে বিশ্বাস করেন, তিনিও কি হিন্দু? মোহন ভাগবত কি এর ব্যাখ্যা দেবেন?" তাঁর আরও মত, " ধর্মের সঙ্গে রাজনীতি ব্যবহার করে আরএসএস নিরীহ মানুষকে বোকা বানাচ্ছে। আমরা আমাদের সনাতন ধর্ম নিয়ে গর্বিত এবং তা অন্য ধর্মের প্রতি সহনশীল।"
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>RSS should stop fooling the innocent people by using Religion in Politics.We are proud of our Sanatan Dharm and its tolerance towards others</p>— digvijaya singh (@digvijaya_28) <a href="https://twitter.com/digvijaya_28/statuses/501184642045599744">August 18, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>প্রসঙ্গত, অনুরূপ কথা বলে এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। গত সপ্তাহে কটকে একটি সভায় বলেছিলেন, "সব ভারতীয়র সাংস্কৃতিক পরিচয় হল তিনি হিন্দু। আজকের ভারতবাসী সেই মহান সংস্কৃতির উত্তরসূরি। যদি ইংল্যান্ডের লোক ইংরেজ হয়, জার্মানির লোক জার্মান হয়, তা হলে হিন্দুস্তানের লোকেরা কেন হিন্দু হবে না?"
মোহন ভাগবতের ওই উক্তি নিয়ে রে-রে করে উঠেছিল কংগ্রেস ও বামেরা। দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে সংঘ পরিবার-বিজেপি, এই অভিযোগ উঠেছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications