SCO বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এবং বিলাওয়াল ভুট্টোকে আমন্ত্রণ ভারতের
India Invites Pakistan In SCO Summit: আগামীমাস অর্থাৎ এপ্রিলেই রাজধানী দিল্লিতে হতে চলেছে SCO বৈঠক। আর সেই বৈঠকে উপস্থিত থাকতে বলে পাক প্রতিরক্ষামন্ত্রীকে আমন্ত্রণ পাঠাল ভারত। এছাড়াও SCO অন্তভুক্ত দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদেরও এই বৈঠকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে একাধিক দেশের প্রতিরক্ষামন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ফলে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে আমন্ত্রণ
Shanghai Cooperation Organisation-এ ভারত ছাড়াও, পাকিস্তান, চিন, কাজাকিস্তান, কির্গিস্থান, রাশিয়া, তাজাকিস্তান এবং উজবেকিস্তান রয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Khawaja Asif ভারতের আমন্ত্রণ স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। তবে ওই বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কিছু বলা হয়নি। অন্যদিকে আগামী বিদেশমন্ত্রীদের বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠকে আসেননি পাক প্রধান বিচারপতি
এর আগে Shanghai Cooperation Organisation-এর প্রধান বিচারপতিদের নিয়ে হওয়া বৈঠকে পাকিস্তানের প্রধান বিচারপতি Umar Ata Bandial-কে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। যদিও সেই বৈঠকে সে দেশের প্রধান বিচারপতি অংশ নেননি। যদিও তাঁর জায়গাতে পাকিস্তান সর্বোচ্চ আদালতের এক বিচারপতি অংশ নেন। তিনি না আসলেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন এ=অই সম্মেলনে।

গোয়াতে হবে বিদেশমন্ত্রীদের বৈঠক
Shanghai Cooperation Organisation-এর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক আগামী মাস অর্থাৎ এপ্রিলে হতে চলেছে। অন্যদিকে বিদেশমন্ত্রীদের বৈঠক মে মাসে গোয়াতে হওয়ার কথা রয়েছে। তবে ব্যাক টু ব্যাক এই দুই বৈঠক নিয়ে পাকিস্তান সরকারের দাবি, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাকিস্তানের পাশাপাশি চিনের বিদেশমন্ত্রীকেও এই বৈঠকে যোগ দেওয়ার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের তরফে।

SCO Summit আসলে কি?
Shanghai Cooperation Organisation-এর গঠন ১৯৯৬ সালের ২৬ এপ্রিল হয়েছিল। মূলত সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যেই এই সংগঠন গড়ে তোলা হয়। প্রত্যেক বছরেই এই সংক্রান্ত একটি বৈঠক আয়োজন করা হয়। এবার ভারত এই সামিট আয়োজন করছে।

ভারত-পাক সম্পর্ক তলানিতে
বলে রাখা প্রয়োজন, কাশ্মীর সহ একাধিক ইস্যুতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর মধ্যেই গত মাসখানেক আগে ভুট্টো মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। যা মোটেই ভালো চোখে নেয়নি। কড়া ভাষায় পাকিস্তানকে বার্তা দেয় ভারত। এই অবস্থায় এসইও সামিটে তাঁরা যোগ দেবেন কিনা তা নিয়ে একটা আশঙ্কা রয়েই যাচ্ছে। তবে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications