দেশের ৫০০০ স্থানে জোরদার সিএএ-বিরোধী বিক্ষোভের গোপন পরিকল্পনা!পিএফআইকে নিয়ে নয়া রিপোর্ট

দেশের ৫০০০ স্থানে জোরদার সিএএ-বিরোধী বিক্ষোভের গোপন পরিকল্পনা!পিএফআইকে নিয়ে গোয়েন্দাদের হাতে নয়া

উত্তরপ্রদেশে গত ১ মাসে ১৩৩ জন পিএফআই কর্মী ধরা পড়েছেন। তারমধ্যে ৪ দিনেই ১০০ জনের কাছাকাছি পিএফআইয়ের সিএএ বিরোধী বিক্ষোভকারীরা যোগী সরকারের পুলিশের জালে পড়ে যায়। এই পিএফআই সংগঠন নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ উগড়ে কেন্দ্রকে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছে উত্তরপ্রদেশের সরকার। এবার সেই বিতর্কিত সংগঠন পিএফআই নিয়ে মুখ খুলল ভারতীয় গোয়েন্দা সংস্থা।

ভারতীয় গোয়ন্দা সংস্থার কোন দাবি?

ভারতীয় গোয়ন্দা সংস্থার কোন দাবি?

ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে গোপনে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দেশের ৫০০০টিরও বেশি জায়গায় সিএএ নিয়ে বিক্ষোভ তুঙ্গে চড়াতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে। সিএএ এই শুধু নয়, এই বিক্ষোভে সামিল থাকবে, এনআরসিও। আর এই দুই ইস্যু নিয়েই চড়বে বিক্ষোভের পারদ।

 কোন প্রচারের আওতায় হবে এমন পদক্ষেপ?

কোন প্রচারের আওতায় হবে এমন পদক্ষেপ?

'কাগজ নহি দিখায়েঙ্গে' শীর্ষক একটি প্রচার পর্বের আওতায় ধীরে ধীরে দেশের পাঁচ হাজারটি জায়গায় সিএএ বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে। এমন বিক্ষোভের মূল বার্তা হতে চলেছে , কোনও মতেই যেন প্রশাসনকে কেউ নিজের পরিচয়পত্র না দেখান।

 চিন্তার ভাঁজ কোন কারণে?

চিন্তার ভাঁজ কোন কারণে?

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি যে , এই বিক্ষোভের পটভূমি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে পিএফআই। কারণ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যেই সরকারী আমলা ও সরকারী কর্মচারিদের সঙ্গে সহযোগিতা করছেন না বহু মুসলিম। আর এর নেপথ্যে পিএফআই রয়েছে বলে মনে করা হচ্ছে।

কোথায় কোথায় শুরু হয়েছে ধরনা?

কোথায় কোথায় শুরু হয়েছে ধরনা?

সরকারী পরিসংখ্যান বলছে, দেশের ২৩০০ টি জায়গায় ইতিমধ্যেই মুসলিমদের বিক্ষোভ চোখে পড়ার মতো পর্যায় চলে গিয়েছে। কেরলে ৫৮৭ টি ঘটনা, বাংলায় ২২১টির মতো ছোটবড় ঘটনা ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+