করোনা গ্রাসে ভারত! দীর্ঘ লকডাউন শেষেও স্বাভাবিক হচ্ছেনা জনজীবন, ব্যাহত একাধিক পরিষেবা

মার্চের শেষভাগ থেকে কিছুদিন আগের পরিসংখ্যানে চোখ রাখলেই দেখা যাচ্ছে কমবেশি প্রায় পাঁচ মাসের কাছাকাছি লকডাউের আওতায় ছিল ভারত। তাতেও বিন্দু মাত্র কমেনি সংক্রমণের হার। উল্টো গত প্রায় তিন সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণে গোটা বিশ্বে শীর্ষে ভারত। এদিকে করোনাকে ঠেকাতে অনেকেই রাজ্যেই এখনও স্থানীয় ভিত্তিতে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। যার জেরেও এখনও বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হয়েছে একাধিক পরিষেবা।

একটানা পাঁচ মাস লকডাউনের পরেও ভারতে স্বাভাবিক হচ্ছে না জনজীবন

সম্প্রতি গুগলের কোভিড-১৯কমিউনিটি মোবিলিটি রিপোর্টে এই বিষয়ে আরও উদ্বেগজনক তথ্য উঠে আসছে। ওই রিপোর্ট অনুসারে, জুলাইয়ের প্রথমার্থে থেকে আনলক পর্ব শুরু হওয়াতে খুচরো ও বিনোদন, মুদি, ফার্মেসি, পরিবহণ কেন্দ্র, পার্ক, কর্মক্ষেত্র এবং আবাসিক ক্ষেত্রে মানুষের গতিবিধি আগের থেকে অনেকটা সহজতর হয়। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ, বিহার সহ বিভিন্ন রাজ্যে স্থানীয় ভিত্তিতে লকডাউনের জেরে আবার বেশ কিছুটা বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। স্বাচ্ছন্দ্যে চলাফেরায় বাধ সেধেছে লকডাউনের কড়াকড়ি।

এদিকে গুগলের এই কমিউনিটি রিপোর্টেই দেখা যাচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের জন্য মুদির দোকান, ওষুধের দোকানগুলিতে মানুষের যাতায়াত জুনে অনেকটাই বাড়ে। মার্চের শেষে করোনা সঙ্কট শুরু আগে এই ক্ষেত্রে মানুষের গতিবিধি যা ছিল তা অনেকটাই ফিরে আসতে শুরু করে। কিন্তু তারপরেই আবার নতুন করে মাথাচাড়া দেয় করোনা সংক্রমণ। জুলাই ও আগস্টে এই ক্ষেত্র গুলিতেও মানুষের চলাফেরা ফের নিয়ন্ত্রিত হয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+