বিতর্কিত অংশ থেকে সরতেই হবে বাহিনীকে! বৈঠকে চিনকে বার্তা ভারতীয় সেনার
ভারতে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী Li Shangfu। আর এর মধ্যে সীমান্তে মুখোমুখি ভারত এবং চিনের সেনা আধিকারিকরা। একাধিক ইস্যুতে কর্পস কমান্ডার স্তরে এই বৈঠক হয়। ১৮ তম এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
সীমান্তে একাধিক বিতর্কিত অংশ রয়েছে। যা নিয়ে দুদেশের মধ্যে সংঘাত দেখা যায় বার। সেখানে দাঁড়িয়ে কমান্ডার স্তরে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গিয়েছে। পূর্ব লাদাখ সেক্টরের চুশুল-মন্দোতে এই বৈঠকটি হয় বলে জানা গিয়েছে।

অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রকের একটি সুত্রকে কোট করে সংবাদমাধ্যম এএনআই জানাচ্ছে, ভারতীয় সেনার তরফে এই বৈঠকে অংশ নিয়েছিলেন কমান্ডার ল্যাফটেন্যান্ট জেনারেল রাশিম বালী। চিনের তরফেও এক সেনা কর্তা এই বৈঠকে অংশ নিয়েছিলেন।
জানা যাচ্ছে, ভারতের তরফে এই বৈঠকে ডেপসাং গ্রাউন্ড, ডেমচাক সহ বেশ কয়েকটি জায়গা থেকে সেনা সরানোর কথা চিনকে জানিয়েছে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ পাঁচ মাস পর সেনাস্তরে লাদাখ সীমান্তে এই বৈঠক হয়।
২০২২ সালের ২০ ডিসেম্বর ভারত এবং চিনের মধ্যে শেষ বৈঠক হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে দুই দেশই সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রেখেছে। এমনকি সীমান্তের দু'ধারেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে নির্মান কাজ। কার্যত ভারতের আপত্তি উপেক্ষা করেই চলছে নির্মাণ কাজ।

আর এই অবস্থায় ভারত এবং চিনের মধ্যে সেনা পর্যায়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে গত বৈঠকেও ভারতের তরফে ডেপসাং এবং ডেমচাক থেকে সেনা সরানোর কথা বলেছিল। কার্যত পরিস্থিতি একই পর্যায়ে রয়েছে। যদিও এই বৈঠকের পর চিন কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর সবার। অন্যদিকে সংঘাতের আবহেই ভারতে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী Li Shangfu।

গালওয়ানের সংঘাতের পর এই প্রথম কোনও চিনের প্রতিরক্ষামন্ত্রী ভারত সফরে আসছেন। উল্লেখ্য, আগামী ২৭ এবং ২৮ এপ্রিল Shanghai Cooperation Organisation সম্মেলন হতে চলেছে। সেই বৈঠকে যোগ দিতেই ভারতে আসছেন কমিউনিস্ট এই দেশের প্রতিরক্ষামন্ত্রী। সম্মেলনে যোগ দিলেও আলাদা ভাবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সীমান্ত ইস্যুতে লি'এর আলোচনা হবে কিনা তা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications