কাশ্মীর নিয়ে পাকিস্তানের মিথ্যাচার, ইসলামাবাদের মুখোশ ছিঁড়ে একের পর এক তোপ ভারতের
ভারতের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। এবং সেই বক্তব্য তাদের ওয়েবসাইটেও পোস্ট করে পাকিস্তান। কিন্তু সেসব মিথ্যা বক্তব্য পেশ করেও কাশ্মীর ইস্যুতে চিড়ে ভেজাতে অক্ষমই থেকে গেল পাকিস্তান। উল্টে পাকিস্তানের দূতের মিথ্যা হাতেনাতে ধরে ফেলল ভারত। টুইট করে সেই মিথ্যাগুলি ধরিয়ে দেওয়ার পাশাপাশি সত্যিটাও ফাঁস করে দিল রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন।

সীমান্ত সন্ত্রাসের শিকার
পাকিস্তান বলেছিল, 'দশকের পর দশক ধরে আমরা সীমান্ত সন্ত্রাসের শিকার।' তবে এই হাস্যকর দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দেয় ভারত। পাকিস্তানেই রাষ্ট্রসংঘের নথিভুক্ত জঙ্গির সংখ্যা সবথেকে বেশি।

জঙ্গি সংগঠন বহাল তবিয়তে পাকিস্তানে
রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক জঙ্গি ও জঙ্গি সংগঠন বহাল তবিয়তে পাকিস্তানে কাজ চালিয়ে যাচ্ছে। গত বছর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছিলেন, পাকিস্তানে ৪০ হাজার থেকে ৫০ হাজার জঙ্গি আছে।

আল কায়দাকে নির্মূল করেতে অক্ষম পাকিস্তান
পাকিস্তান আরও দাবি করে, তারা নাকি নিজেদের এলাকা থেকে আল কায়দাকে নির্মূল করে দিয়েছে। এর পাল্টা হিসাবে ভারত মনে করিয়ে দেয় যে পাকিস্তানে বিনা বাধায় লুকিয়ে ছিল ওসামা বিন লাদেন। তাকে পাকিস্তানের মধ্যে খুঁজে পেয়েছিল মার্কিন বাহিনী। এরপরও পাকিস্তানের প্রধানমন্ত্রী আবার লাদেনকে 'শহিদ' হিসেবে অভিহিত করেছিলেন।

নিষিদ্ধ তালিকা নিয়ে মিথ্যাচার
রাষ্ট্রসংঘের ১২৬৭ নিষিদ্ধ তালিকায় নাকি ভারতীয়রা আছেন। এর জবাবে ভারত বলে, সেই তালিকা তো জনসমক্ষেই আছে এবং সারা বিশ্বই দেখতে পাবে যে তালিকায় কোনও ভারতীয়র নাম নেই। প্রমাণের ভিত্তিতে কাজ করে ১২৬৭ কমিটি। নজর ঘোরানোর জন্য কোনও ভুলভাল অভিযোগের ভিত্তিতে কাজ করে না।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications