Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চিন-পাকিস্তানের ঘুম কেড়ে ভারতের হাতে সর্বাধুনিক এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম! কতটা শক্তিশালী S-400

একেবারে ভারতের ঘাড়ের কাছের নিঃশ্বাস ফেলছে লালচিন। সীমান্ত ঘেষে লাগাতার সেনা বাড়াচ্ছে বেজিং। শুধু তাই নয়, সীমান্ত ঘেষে সেনা বাড়াচ্ছে সে দেশ। এই অবস্থায় ভারতের তরফেও পাল্টা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

একেবারে ভারতের ঘাড়ের কাছের নিঃশ্বাস ফেলছে লালচিন। সীমান্ত ঘেষে লাগাতার সেনা বাড়াচ্ছে বেজিং। শুধু তাই নয়, সীমান্ত ঘেষে সেনা বাড়াচ্ছে সে দেশ। এই অবস্থায় ভারতের তরফেও পাল্টা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যুদ্ধকালীন তৎপরতায় সেনা বাড়াচ্ছে ভারত। কড়া নজর চালানো হচ্ছে চিনের উপর। তবে সম্প্রতি পেন্টাগনের একটি রিপোর্ট উদ্বেগ বাড়িয়েছে ভারতের। আর সেদিকে তাকিয়ে ইতিমধ্যে পেন্টাগনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে ভারত।

একদিকে যখন প্রস্তুতি অন্যদিকে অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে ভারত।

ভারতের হাতে আসছে S-400

ভারতের হাতে আসছে S-400

অবশেষে ভারতের হাতে আসছে S-400 (Triumf air defence system)। রাশিয়ার তৈরি সবথেকে আধুনিক প্রতিরক্ষা সামগ্রী। ডিসেম্বরের শুরুতেই এই মিসাইলগুলি হাতে চলে আসবে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশন এর ডিরেক্টর দিমিত্রি শুগায়েভ এমনটাই স্বস্তির কথা জানিয়েছেন। তিনি বলেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ভারতকে সরবরাহ করা হবে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে, আকাশ পথে এবং জলপথে ভারতে পাঠানো হচ্ছে এই মিসাইলগুলি।

ভারতে আসছেন পুতিন

ভারতে আসছেন পুতিন

সবকিছু ঠিক থাকলে ভারতে আসতে পারে পুতিন। আগামী ৬ ই ডিসেম্বর ভারতে আসবেন তিনি। আর সেই সময়েই হয়তো এস-৪০০ মিসাইল হয়তো প্রথম সাপ্লাই হবে বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, পুতিনের ভারত সফরে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। উল্লেখ্য, ২০০৭ সালে এস-৪০০ মিসাইল রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত করা হয়। সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে অন্যতম এটি। ২০১৮ সালের অক্টোবরে ৫টি এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে ভারত। ভারতের ইতিহাসে সবথেকে ব্যায়ের প্রতিরক্ষা চুক্তি ছিল।

ওয়েস্টান ফ্রন্টে মোতায়েন হবে মিসাইল সিস্টেম

ওয়েস্টান ফ্রন্টে মোতায়েন হবে মিসাইল সিস্টেম

জান গিয়েছে ফাস্ট স্কোয়াড্রান ইতিমধ্যে ভারতে পৌঁছানো শুরু করে দিয়েছে। পাকিস্তান এবং চিন এই মুহূর্তে ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। আর সেই কারনে সীমান্তের একাধিক জায়গাতে এই মিসাইল মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। তবে প্রথম ধাপে দেশের ওয়েস্টার্ন ফ্রন্টের নিরাপত্তাকে আঁটসাঁট করতে চায় ভারত। আর সেই কারনে প্রথম ধাপে এস ৪০০ মিসাইল হাতে পাওয়ার পরেই চিন সীমান্তে মোতায়েন করা হবে এটি। এরপর ধীরে ধীরে অন্যান্য সীমান্তেও তা মোতায়েন করা হবে।

কেন এত শক্তিশালী এস-৪০০

কেন এত শক্তিশালী এস-৪০০

এস-৪০০ রাশিয়ার তৈরি সবথেকে আধুনিক এয়ার মিসাইল সিস্টেম। জানা যাচ্ছে, এর সাহায্যে শত্রুপক্ষের বিমান কিংবা ড্রোন যদি সীমান্তের কাছাকাছি চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। শুধু তাই নয়, মুহূর্তে মিসাইল তা ধ্বংস করে দেবে। ব্যবহ্ররত মিসাইল ৩০ কিলোমিটার উচ্চতায় ও ৪০০ কিলোমিটার দূরে থাকা শত্রুকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। চিনের কাছেও এই মিসাইল সিস্টেম রয়েছে। এবার ভারতের হাতেও আসছে অত্যাধুনিক এই সিস্টেম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+