শেষ ২৪ ঘণ্টায় ভারতে হাজারের কাছাকাছি মৃত! ২৮ জুলাই থেকে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে
ফের একবার আতঙ্কের পরিসংখ্য়ান প্রকাশ্যে আসতে শুরু করেছে ভারতে। এদিনও দৈনিক আক্রান্তের সংখ্য়া ৫০ হাজারের বেশি রয়েছে। উল্লেখ্য়, গত ২৮ জুলাই থেকে ভারতে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ৫০ হাজার পার করছে রোজ।

এদিন স্বাস্থ্য বুলেটিনে যে তথ্য জানানো হয়েছে, তাতে দেখা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬, ২৮২ জন। ওই একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। যে পরিসংখ্যান কার্যত হাজার ছুঁই ছুঁই। আর এতেই উদ্বেগ বেড়েছে।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৯ লাখ পার করেছে । উল্লেখ্য, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬৮২৬৫ জন, তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ২৭৩০০০ জন । অন্ধ্রপ্রদেশের আক্রান্ত ১৭৬৩৩৩ জন। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪০,২৩২ জন।
ভারতের করোনা পরিসংখ্যান বলছে, ১৯৬৪৫৩৭ জন আক্রান্ত করোনার জেরে। এঁদের মধ্যে অ্যাকটিভ কেস রয়েছে ৫৯৫,৫০১ জনের। সুস্থ হয়েছেন ১৩,২৮,৩৩৭ জন। মৃতের সংখ্যা ৪০ হাজার জনের।












Click it and Unblock the Notifications