ভারত সবসময় শান্তির পক্ষে, ইউক্রেনের বুচাতে গণহত্যা নিয়ে মুখ খুলে কী বললেন এস জয়শঙ্কর
ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ থেকে ৬০ কিলোমিটার বুচাতে রাস্তার পাশে পড়ে রয়েছে স্তুপাকৃতি আধপোড়া মৃতদেহ৷ একাধিক সংবাদমাধ্যম এবং ইউক্রেনের নেতারা সে ছবি প্রকাশ করে দাবি করেছেন অন্তত ৪০০ জন ইউক্রেনীয়কে খুন করে রাস্তার ধারে আধপোড়া অবস্থায় ফেলে রেখে গিয়েছে রাশিয়ার সৈন্যরা। এই ঘটনায় ভারত মর্মাহত৷ এর আগেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য টিএস তিরুমূর্তি বলেছেন, ভারত দ্ব্যর্থহীনভাবে এই হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং স্বাধীন তদন্তের দাবিকে সমর্থন করেছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুচা-র ঘটনার পর সংসদে এর তীব্র নিন্দা জানিয়েছেন এস জয়শঙ্কর।

বুধবার লোকসভায় ইউক্রেন সংকট নিয়ে বিতর্ক চলার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ইউক্রেনের বুচা শহরে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। আমরা বুচাতে সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করি এবং স্বাধীন তদন্তের আহ্বানকে সমর্থন করি। তিনি আরও বলেন, অবিলম্বে দু'দেশের শত্রুতা বন্ধের উপর জোর দেওয়া উচিৎ। ভারত, ২৪ ফেব্রুয়ারি থেকেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়টিতে জোর দিয়ে এসেছে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকেও এই বিষয়টি জানিয়েছে ভারত, যিনি সম্প্রতি ভারত সফর সেরে ফিরেছেন৷ এদিন জয়শঙ্কর আরও বলেছেন যদি দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তিপ্রক্রিয়া শুরু হয় এবং ভারত যদি তাতে সাহায্য করতে পারে তাহলে আমরা খুশি হব।
কেন্দ্রের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে ভারতের সর্বপ্রথম কাজ হল দেশের নাগরিকদের স্বার্থরক্ষা। যাতে নিজের দেশের সাধারণ নাগরিকরা কোনও রকম অতিরিক্ত সমস্যার সম্মুখীন না হন। যুদ্ধ বিষয়ে যে কোনও সিদ্ধান্ত দেশের নাগরিকদের সুরক্ষা ও শান্তিী বিষয়টিকে মাথায় রেখেই নেওয়া হয়। জয়শঙ্কর জানিয়েছেন যে বেশ কয়েকটি দেশ ভারতের সঙ্গে একই রকমভাবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অবস্থান রেখেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে৷ তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভারত, ইউক্রেনের বুচা শহরে অসামরিক নাগরিকদের হত্যার নিন্দা করেছে এবং এই ঘটনার একটি স্বাধীন তদন্তের দাবিকে সমর্থন করেছেন। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছেন, ইউক্রেনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। বুচায় অসামরিক হত্যার সাম্প্রতিক প্রতিবেদনগুলি গভীরভাবে উদ্বেগজনক। আমরা দ্ব্যর্থহীনভাবে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং স্বাধীন তদন্তের দাবিকে সমর্থন করি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications