লাদাখ চিনের হুঙ্কার, ৬ জুন চরম পদক্ষেপ করতে চলেছে ভারত, কিসের ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী
লাদাখ চিনের হুঙ্কার, ৬ জুন চরম পদক্ষেপ করতে চলেছে ভারত, কিসের ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী
করোনা সংক্রমণের মধ্যেই লাদাখ সীমান্তে শুরু হয়েছে চিনের হুঙ্কার। চৈনিক আগ্রাসন দমনে এবার কোমর বেঁধে নেমেছে ভারত। ৬ তারিখ চরম পদক্ষেপ করতে চলেছে ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ৬ জুন চিনা বাহিনীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ভারতীয় সেনা।

লাদাখে চৈনিক আগ্রাসন
লাদাখের প্রতি বরাবরই নজর রয়েছে চিনের। দলাই লামাকে ভারত আশ্রয় দেওয়ার পর থেকেই সেই বিবাদ চরমে উঠেছিল। তারপরেও লাদাখে যেখানে সীমান্তে চিনা সেনার তৎপরতা লক্ষ্য করা গিয়েছে সেটা নিয়ে নিয়ে আগে কখনও বিবাদ দেখা দেয়নি ভারতের সঙ্গে। তাই এবার চিন যখন এই এই সীমান্ত নিয়ে তৎপর হয়েছে তাতে অবাকই হয়েছে ভারত। ২৫৫ কিলোমিটার দীর্ঘ ডাবরুক-শিয়ক-ডিবিও রোড তৈরি করে ভারত। এই নিয়ে চিন প্রবল আপত্তি জানায়।

চিনের আস্ফালন
লাদাখ সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়ে আস্ফালন শুরু করেছে বেজিং। এমনকী লাদাখ সীমান্তে চিনের বায়ুসেনার বিমানও উড়তে দেখা গিয়েছে। তারপর আর চুপ করে বসে থাকতে রাজি নয় ভারত। কূটনৈতিক আলোচনা শুরু করে দিয়েছে। পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা উদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়তের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৬ জুন উচ্চ পর্যায়ের বৈঠক
চিনের সঙ্গে লাদাখ সীমান্তের বিবাদ মেটাতে অবশেষে উচ্চ পর্যায়ের বৈঠক বসবে ৬ জুন। চিনা সেনা এবং ভারতীয় বাহিনী মেজর পর্যায়ের বৈঠক হবে। এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের সার্বভৌমত্ব বজায় রাখতে কোনও আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি। তবে েই মুহূর্তে লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে বিবাদ যে অত্যন্ত স্পর্শকাতর জায়গায় রয়েছে সেটা মেনে নিয়েছেন তিনি।

আমেরিকার মধ্যস্থতার প্রস্তাব
ফেসবুকে কমবেশি যোগাযোগ হলেও মুখোমুখি হ্যাজেল কেইচের দেখে পেতে তিন বছর অপেক্ষা করতে হয় যুবরাজ সিং-কে। যেদিন দুই তারকা দেখা করবেন বলে ঠিক করতেন, সেদিনই নাকি আশ্চর্যজনক ভাবে হ্যাজেলের ফোন হয় বন্ধ হয়ে যেত, না হয় তিনি যুবরাজের বার্তা পড়তেনই না। অবশেষে ধৈর্য্যের পুরস্কার পান যুবরাজ সিং। তিন বছর পর তাঁর সঙ্গে দেখা করেন হ্যাজেল।












Click it and Unblock the Notifications